Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডের ম্যাচে বড় জয় পেল বাংলা। রেলওয়েজকে ইনিংস ও ১১৯ রানে হারাল তারা (Ranji Trophy)। এই জয়ের ফলে গ্রুপশীর্ষে পৌঁছে গেল বাংলা। জয়ের নায়ক শাহবাজ খান।
শাহবাজের কাছে লাইনচ্যুত রেল (Ranji Trophy)
স্পষ্ট ছিল ভবিষৎ। মঙ্গলবার সকালে এক ঘন্টায় সেটাই বাস্তবে পরিণত করে দেখাল বাংলা। বড় জয় পেল বাংলা। রেলওয়েজকে ইনিংস ও ১১৯ রানে হারালেন অনুষ্টুপ মজুমদারেরা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে শাহবাজ আহমেদ একই বিপক্ষের কোমর ভেঙে দিলেন। এই জয়ের ফলে রঞ্জির এলিট গ্রুপ সি-র শীর্ষে পৌঁছে গেল বাংলা (Ranji Trophy)।
চতুর্থ দিন সকালে ৫ উইকেটে ৯০ রান থেকে খেলা শুরু করে রেলওয়েজ। তাদের সব আশা ছিল ভার্গব মেরাই ও উপেন্দ্র যাদবের উপর। প্রথম ইনিংসেও এই দু’জনই জুটি গড়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে বড় জুটি গড়তে পারলেন না তাঁরা। মেরাই ২৬ ও উপেন্দ্র ২১ রানে আউট হওয়ার পর রেলের হার ছিল সময়ের অপেক্ষা।
প্রথম ইনিংসে ১ উইকেট নিয়েছিলেন শাহবাজ। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর সামনে দাঁড়াতে পারলেন না রেলওয়েজের ব্যাটারেরা। মঙ্গলবার যে পাঁচ উইকেট পড়ল তার সব ক’টিই নিলেন শাহবাজ। তাঁর দাপটে চতুর্থ দিন মাত্র ৪২ রান যোগ করতে পারল রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে ২২.৫ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৭ উইকেট নিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

আরও পড়ুন: Delhi Blast: দিল্লি বিস্ফোরণে ষড়যন্ত্র-তত্ত্বেই সায় মোদীর:শেষ দেখে ছাড়ব, হুংকার প্রধানমন্ত্রীর
প্রথম ইনিংসে ৪৭৪ রান করেছিল বাংলা। অনুষ্টুপ ১৩৬ ও সুমন্ত গুপ্ত ১২০ রান করেন। জবাবে প্রথম ইনিংসে ২২২ রানে অল আউট হয়ে যায় রেলওয়েজ। তাদের হয়ে মেরাই ৯১ ও উপেন্দ্র ৭০ রান করেন। বাংলার পেসার সুরজ সিন্ধু জয়সওয়াল নেন ৪ উইকেট। রেলকে ফলো অন করায় বাংলা। সেই সিদ্ধান্ত যে সঠিক সেটাই প্রমাণিত করলেন দলের বোলারেরা।
এই জয়ের ফলে ৭ পয়েন্ট পেল বাংলা। এলিট গ্রুপ সি-তে ৪ ম্যাচে তাদের পয়েন্ট ২০। শীর্ষে বাংলা। সমসংখ্যক ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হরিয়ানা। ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে উত্তরাখণ্ড। সার্ভিসেস চার নম্বরে। তাদের পয়েন্ট ১৩ (Ranji Trophy)।


