Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য বাজেটের দিন মানেই রাজনীতির (Bengal Budget 2026) সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কৌতূহলও তুঙ্গে। তবে এ বছর সেই আগ্রহ যেন ঘনীভূত হয়েছে মাত্র দু’টি প্রশ্নে-লক্ষ্মীর ভাণ্ডারে কি বাড়বে মাসিক অনুদান, আর রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ-তে কত শতাংশ বৃদ্ধি মিলবে? সকাল থেকে হাটে-বাজার, অফিসপাড়া থেকে চায়ের দোকান-সব জায়গাতেই এই দুই প্রশ্নই ঘুরে ফিরে আসছে।
পূর্ণাঙ্গ বাজেট নয় (Bengal Budget 2026)
এ বার কিন্তু পূর্ণাঙ্গ (Bengal Budget 2026) বাজেট নয়। সরকারের মেয়াদ রয়েছে মধ্য মে পর্যন্ত। সেই কারণে বিধানসভায় পেশ হচ্ছে ‘ভোট অন অ্যাকাউন্ট’। অর্থাৎ আগামী কয়েক মাসের সরকারি খরচ চালানোর জন্য অস্থায়ী বাজেট ঘোষণা করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুপুর আড়াইটে নাগাদ এই বাজেট পেশ হওয়ার কথা। তার আগে দুপুর সাড়ে বারোটায় বিধানসভায় ভাষণ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে শাল পরিয়ে স্বাগত জানান-যা রাজনৈতিক সৌজন্যের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবেই ধরা হচ্ছে।
আরও পড়ুন: WB Budget 2026: আজ রাজ্য বাজেট, বিশেষ নজর কোন কোন দিকে?
এসআইআর ইস্যু
বাজেটের আগেই অবশ্য উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। এসআইআর ইস্যুতে আলোচনার দাবি তুলে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুরুতে আলোচনা হবে বলা হলেও পরে জানানো হয়, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় কেবল মোশন ‘লে’ করা হবে, আলোচনা হবে না। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। শেষ পর্যন্ত পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মোশন পাঠ করলেও আলোচনা আর এগোয়নি।


