Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাংলার ম্যাচ হবে ১৫–১৯ ফেব্রুয়ারি আর সেই ম্যাচে থাকছেন না পোড়েল (Abishek Porel)।
সেমিতে পোড়েলকে পাচ্ছে না বাংলা (Abishek Porel)
বড় টুর্নামেন্টে সাধারণত উইনিং কম্বিনেশন একই রাহতে চায় যেকোন দল। তবে কিছু সময় পরিস্থিতির কারণে সেই কম্বিনেশন ভাঙতে হয়। রঞ্জিতে সেরকমই হতে চলেছে বাংলার ক্ষেত্রে। সেমিফাইনালে অভিষেক পোড়েলকে পাওয়ার ব্যাপারে আগ্রহী থাকলেও সেটা সম্ভব হচ্ছে না (Abishek Porel)।
চোট সরিয়ে এখন অভিষেক এখন বেঙ্গালুরুর সেন্টার ফর এক্সেলেন্সে। সূত্রের খবর অনুযায়ী অভিষেককে সেমিফাইনালে খেলানো জন্য টিম ম্যানেজমেন্টে বেঙ্গালুরুতে খোঁজখবর করেছিল। সেখান থেকেই জানা যাচ্ছে বাংলার কিপারকে ২০ ফেব্রুয়ারির আগে পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে বাংলার ম্যাচ হবে ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারি। তাই আপাতত শেষ ম্যাচে শাকির হাবিব গান্ধীর উপরে ভরসা রাখবে লক্ষ্মীরতন শুক্লার টিম। ফাইনালে অভিষেককে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনও ভাবছে না বাংলা। টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। ফাইনালের ব্যাপার ফাইনালে ওঠার পরে দেখা যাবে।’
আরও পড়ুন: Frozen Super Earth: ৩৫৫ দিনে এক বছর, মহাকাশে মিলল আরেক পৃথিবীর সন্ধান!
বৃহস্পতিবার কল্যাণীতে প্র্যাক্টিস শুরু করে দিল বাংলা। আজ শুক্রবার টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা মহম্মদ সামির। আজ কল্যাণীতে প্র্যাক্টিস করার কথা কাশ্মীর টিমেরও। প্রথমবার রঞ্জি সেমিফাইনালে উঠেছে তারা। কাশ্মীরের পেসার আকিব নবি এই ম্যাচে সবচেয়ে বেশি চর্চায়। এখন দেখার সেমিতে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয় (Abishek Porel)।


