Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বোলারদের দুরন্ত কামব্যাক (Bengal)।
রঞ্জিতে চালকের আসনে বাংলা (Bengal)
রঞ্জি ট্রফির নিয়মরক্ষার ম্যাচে নেমেছে বাংলা, প্রতিপক্ষ হরিয়ানা। এই ম্যাচের শুরুতে বাংলার ব্যাটিং সেই ভাবে কার্যকরী না হলেও বোলিংয়ে নজর কেড়েছে বাংলার বোলাররা। বাংলার দাপটে দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে ২৪৮ রানে। বাংলার রান তিন উইকেট হারিয়ে ১৫৫ (Bengal)।
প্রথম দিনে বাংলা ৫ উইকেট হারিয়ে করেছিল ১৬৮। দ্বিতীয় দিনের শুরুতে বাংলা দ্রুত উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায়। যার ফলে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ১৯৩ রানে। যার মধ্যে সুদীপ চট্টোপাধ্যায়ের ৮৬ রান সর্বোচ্চ। হরিয়ানার প্রথম ইনিগসে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র ১০০ রানে।
হরিয়ানাকে এই রানে আটকে দেওয়ার পিছনে রয়েছে বাংলার বোলারদের দাপট। এই ম্যাচে সামি না থাকলেও তাঁর অভাব বুঝতে দেননি বাকি বোলাররা। পাঁচটি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ ও শাহবাজ। এই দিন উইকেট পাননি আকাশ কুমার। তবে পাঁচ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৬ রান।

আরও পড়ুন: WFH Health Issue: ল্যাপটপের সামনে ঘণ্টার পর ঘণ্টা-শরীর কি ঠিক আছে?
প্রথম ইনিগসে ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নাম বাংলা। এই ইনিংসে ম্যাচের হাল ধরেন ওপেনার অভিমন্যু ঈশ্বরন। তিনি দ্বিতীয় দিনের শেষে ৬১ রানে অপরাজিত রয়েছেন তিনি। এই ইনিংসে পাঁচ রানে ফিরতে হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়কে। রান পেয়েছেন সুদীপ ঘরামি। ৭৪ বলে ৬১ রান করে আউট হন তিনি। অভিমন্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামির জুটি তোলে ১০৯ রান। অনুষ্টুপ মজুমদার ১২ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন।
দ্বিতীয় দিনের শেষে বাংলার হয়ে ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন এবং রাহুল প্রসাদ। দ্বিতীয় দিনের শেষে খেলার রাশ অনেকটাই বাংলার হাতে। এই ছন্দ ধরে রাখতে পারলে জয় নিশ্চিত বাংলার। এমনটাই মনে করছেন সমর্থকরা (Bengal)।


