Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল (Bengal New Governor) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন ভারতের প্রাক্তন আমলা ও রাজনীতিবিদ রবীন্দ্র নারায়ণ রবি। প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী এই প্রাক্তন আইপিএস আধিকারিকের নতুন দায়িত্বকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা ও আলোচনা।
তামিলনাড়ুতে দায়িত্ব (Bengal New Governor)
এর আগে তিনি ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত (Bengal New Governor) তামিলনাড়ু-এর ১৫তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সময়ে রাজ্যের শাসকদল ও রাজ্যপালের মধ্যে একাধিক প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিরোধ সামনে আসে, যা দেশজুড়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। তার আগে ২০১৯ সালের আগস্ট মাসে তিনি নাগাল্যান্ড-এর রাজ্যপাল হিসেবে নিয়োগ পান। নাগাল্যান্ডে দায়িত্ব পালনকালে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও কিছু সময়ের জন্য অতিরিক্ত দায়িত্বে মেঘালয়-এর রাজ্যপালের দায়িত্বও সামলান।

কর্মজীবন (Bengal New Governor)
১৯৫২ সালের ৩ এপ্রিল পাটনা-তে জন্মগ্রহণ করেন (Bengal New Governor) রবীন্দ্র নারায়ণ রবি। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন তিনি। পরবর্তীকালে প্রশাসনিক পরিষেবায় যোগ দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিয়ে ১৯৭৬ সালে তিনি IPS-এ যোগ দেন। আইপিএস আধিকারিক হিসেবে কর্মজীবনের দীর্ঘ সময় তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থায় কাজ করেছেন। আমলাতান্ত্রিক জীবনে তিনি CBI এবং Intelligence Bureau-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গোয়েন্দা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁর দক্ষতা এবং অভিজ্ঞতার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী ক্ষেত্রেও যুক্ত ছিলেন।

ইন্টেলিজেন্স কমিটি-এর চেয়ারম্যান (Bengal New Governor)
২০১৪ সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি-এর চেয়ারম্যান (Bengal New Governor) হিসেবে নিযুক্ত হন। এই পদে থেকে তিনি দেশের নিরাপত্তা ও কৌশলগত বিষয়গুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ২০১৮ সালের অক্টোবরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট-এর অধীনে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন। এই পদে থাকাকালীন সময়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত নীতিনির্ধারণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে প্রশাসনিক মহলে মনে করা হয়। আমলাতান্ত্রিক জীবন থেকে অবসর নেওয়ার পর ২০১৯ সালের আগস্টে তাঁকে নাগাল্যান্ড-এর রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়। এরপর ১৮ সেপ্টেম্বর ২০২১ সালে তিনি তামিলনাড়ু-এর রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিলের অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক
তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে তাঁর কার্যকালের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী M. K. Stalin-এর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধ প্রকাশ্যে আসে। বিশেষ করে রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিলের অনুমোদন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলতে থাকে। অভিযোগ ওঠে যে, রাজ্য সরকারের পাঠানো একাধিক বিল রাজ্যপাল দীর্ঘ সময় ধরে অনুমোদন না দিয়ে আটকে রেখেছেন।

আরও পড়ুন: CM Mamata Banerjee: স্বরাষ্ট্রমন্ত্রকের ফোনেই নতুন রাজ্যপালের নাম! কেন বিস্মিত মুখ্যমন্ত্রী?
এই বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আইনি লড়াই শুরু হয় এবং বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে-এ। ২০২৫ সালে সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। আদালতের সাংবিধানিক বেঞ্চ জানায়, ভারতের সংবিধানে রাষ্ট্রপতি বা রাজ্যপালের জন্য বিল অনুমোদনের নির্দিষ্ট কোনও বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করা নেই। তবে এই ধরনের বিষয় দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত বলেও আদালত পর্যবেক্ষণ করে। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, গোয়েন্দা সংস্থায় কাজের অভিজ্ঞতা এবং একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন আর. এন. রবি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তাঁর ভূমিকার দিকেই আগামী দিনে বিশেষ নজর থাকবে।


