Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গজুড়ে চলা অস্বস্তিকর ভ্যাপসা গরম(Bengal Weather Update) থেকে অবশেষে মিলতে চলেছে মুক্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের ওপর ঘনীভূত হয়েছে নিম্নচাপের কালো মেঘ। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দাপট। বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এই বৃষ্টির স্পেল আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে বলে জানা যাচ্ছে।
নিম্নচাপ অক্ষরেখার বিস্তার(Bengal Weather Update)
আবহাওয়াবিদদের মতে, একটি নিম্নচাপ অক্ষরেখা(Bengal Weather Update) বর্তমানে বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রেখাটি উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রান্ত হয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তৈরি হয়েছে বিশাল বজ্রগর্ভ মেঘ, যার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
মঙ্গলবার ও বুধবার জারি লাল সতর্কতা(Bengal Weather Update)
চলতি সপ্তাহে বৃষ্টির(Bengal Weather Update) ব্যাপকতা সবচেয়ে বেশি থাকবে মঙ্গল ও বুধবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এছাড়াও বুধবার ঝড়-বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের অন্য প্রান্তে। বিশেষ করে হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায় বৃষ্টি ও ঝড়ের পরিমাণ অনেকটা বেশি থাকবে।
উত্তরে কেমন থাকবে আবহাওয়া?
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। রবি ও সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই পরিস্থিতির অবনতি হবে।

দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে প্লাবিত হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু নিচু এলাকা।
আরও পড়ুন: Mamata Drone: মমতার কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন


