Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের বিদায় ঘণ্টা কার্যত বেজে উঠেছে দক্ষিণবঙ্গে(Bengal Weather)। আনুষ্ঠানিকভাবে শীত শেষের ঘোষণা না হলেও পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। ভোরের দিকে এখনও হালকা শীত শীত ভাব অনুভূত হলেও, বেলা বাড়তেই শীতের কোনও ছাপ থাকছে না। রোদ উঠলেই আবহাওয়া হয়ে উঠছে বসন্তঘেঁষা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শীতের বিদায়ের।
কুয়াশায় ঢাকবে দক্ষিণের সাত জেলা(Bengal Weather)
এই আবহের মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর(Bengal Weather) জানিয়েছে, শীত জাঁকিয়ে না ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে। দক্ষিণবঙ্গের সাত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। ভোরের দিকে যান চলাচলে সমস্যা হতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস।

কলকাতার তাপমাত্রা(Bengal Weather)
বৃহস্পতিবার ভোরে কলকাতার(Bengal Weather) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। আলিপুর জানিয়েছে, আগামী কয়েক দিনে বঙ্গের কোথাও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতাতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির ঘরেই ওঠানামা করবে।

উত্তরবঙ্গে বৃষ্টি-তুষারপাতের সম্ভাবনা
উত্তরবঙ্গেও একই রকম আবহাওয়ার ছবি দেখা যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিঙে তুষারপাত কিংবা হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকালের দিকে ঘন কুয়াশা উত্তরবঙ্গের বেশির ভাগ জেলাকে ঢেকে রাখতে পারে। আলিপুর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে চলেছে। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারের উপর রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। এই সব আবহাওয়াগত পরিস্থিতির জেরেই উত্তরবঙ্গে হালকা বৃষ্টি ও দার্জিলিঙে তুষারপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
কোন কোন জেলায় হলুদ সতর্কতা?
বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত কুয়াশার দাপট চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ECI: নবান্ন-কমিশন সংঘাত চরমে! ভিন রাজ্যে ভোটের ডিউটিতে বাংলার স্বরাষ্ট্রসচিব-সহ ২৫ অফিসার


