Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটের আগে বড়সড় নাশকতার ছক বানচাল! বিহারের ভাগলপুরে হদিশ মিলল এক বিশাল বেআইনি অস্ত্র কারখানার(Bhagalpur Arms )। কলকাতা পুলিশের এসটিএফ (STF) এবং বিহার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল স্তূপীকৃত আগ্নেয়াস্ত্র।
সুতোর কলের আড়ালে অস্ত্র কারখানা! (Bhagalpur Arms )
একতলায় চলছে রমরমিয়ে সুতোর কল, আর তার ঠিক উপরের তলাতেই তৈরি হচ্ছে মারণাস্ত্র! ভাগলপুরের রহমতবাগ গ্রামের এই বাড়িতেই কৌশলে চালানো হচ্ছিল অস্ত্র তৈরির কাজ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কলকাতা এসটিএফ, বিহার এসটিএফ এবং স্থানীয় পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র
২০টি অর্ধসমাপ্ত ৭.৬৫ এমএম পিস্তল
৮টি পিস্তল ব্যারেল
অস্ত্র তৈরির আধুনিক লেদ মেশিন, ড্রিল মেশিন এবং মিলিং মেশিন
সাথে বিপুল পরিমাণ যন্ত্রাংশ ও কাঁচামাল
ঘটনায় গ্রেফতার ৫ (Bhagalpur Arms )
এই ঘটনায় পুলিশ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে মহ: মোনাজির, শাদাব আলি ওরফে সাদ্দাম, আসলাম ওরফে টিঙ্কু, সামশের আলম এবং শাহনওয়াজ। জানা গেছে, ধৃতদের মধ্যে ৪ জনই মুঙ্গেরের অত্যন্ত দক্ষ অস্ত্র কারিগর।
আরও পড়ুন: Tarique Rahman: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়ে দায়িত্বপালন শুরু তারেক রহমানের
অস্ত্র কোথায় পাচারের পরিকল্পনা?
নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ অস্ত্র কোথায় পাচারের পরিকল্পনা ছিল? এর পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের এই সাফল্যকে বড় জয় হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।



