Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের রণডঙ্কা বাজতেই আরও (Bhangar Blast) একবার খবরের শিরোনামে ভাঙড়। চালতাবেড়িয়ার বামনিয়া এলাকায় ঘটে হঠাৎ বিস্ফোরণ। আইএসএফ এর দাবি বোমা তৈরির সময় বোমা ফেটে এই কাণ্ড ঘটেছে। অভিযোগ উঠেছে, যারা আহত তারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী।
উত্তপ্ত এলাকার পরিস্থিতি (Bhangar Blast)
নির্বাচনের আগে এহেন ঘটনা ঘটায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও মৃত ও আহত কর্মীদের পরিচয় পাওয়া যায়নি।
চর্চার কেন্দ্রবিন্দু
এর আগেও একাধিকবার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভাঙড় বিধানসভা কেন্দ্রের নাম। প্রায়শই সেখানে রাজনৈতিক কোন্দল প্রকাশ্যে আলোচিত হয়। প্রাণহানির ঘটনাও সেখানে নতুন নয়। সূত্রের খবর, পরিত্যক্ত এক বাড়িতে বানানো হচ্ছিল তাজা বোমা। হঠাৎই সেখানে বিস্ফোরণ ঘটে। তবে কত জনের মৃত্য হয়েছে এই ঘটনায়, কারা কারা আহত, তা এখনও স্পষ্ট করে জানায়নি পুলিশ।
আরও পড়ুন: Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়ের হুঁশিয়ারি
বিস্তারিত আসছে…


