Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কমেডি জগতের অতি পরিচিত মুখ ভারতী সিং ও তাঁর স্বামী, চিত্রনাট্যকার-প্রযোজক হর্ষ লিম্বাচিয়া দ্বিতীয়বার পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন (Bharti Singh)। গত ডিসেম্বরেই তাঁদের সংসারে এসেছে নতুন অতিথি। বড় ছেলে লক্ষ্য ওরফে গোল্লার জীবনে এসেছে নতুন খেলার সঙ্গী। মাতৃত্বের এই দ্বিতীয় অধ্যায়েও ভারতী যে আগের মতোই প্রাণোচ্ছল ও কর্মঠ, তা বারবার প্রমাণ করে দিচ্ছেন তিনি।

দুটোই সমানতালে সামলাচ্ছেন কমেডি ক্যুইন (Bharti Singh)
দ্বিতীয়বার মা হওয়ার পরেও কাজ থেকে নিজেকে গুটিয়ে নেননি ভারতী। সদ্যোজাত সন্তানকে আগলে রেখে সংসারের দায়িত্ব যেমন সামলাচ্ছেন, তেমনই নিয়মিত শুটিং ফ্লোরেও হাজির হচ্ছেন। কমেডি শো হোক বা রিয়্যালিটি শো সব ক্ষেত্রেই তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো। মাতৃত্ব তাঁর কেরিয়ারে কোনও ছেদ ফেলেনি, বরং আরও শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছে তাঁকে।
মজার ছলেই জবাব (Bharti Singh)
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ভারতীর একটি ভিডিও। ‘মাস্টারশেফ সিজন ৩’-এর সেটের বাইরে, সহ-কমেডিয়ান ক্রুশ্না অভিষেকের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেখানেই পাপারাজ্জিরা প্রশ্ন ছুড়ে দেন তৃতীয়বার মা হওয়ার কোনও পরিকল্পনা আছে কি না? প্রশ্ন শুনে রেগে যাননি ভারতী। বরং তাঁর চেনা মেজাজেই রসিকতার মোড়কে উত্তর দেন। হাসতে হাসতে বলেন, “তৃতীয়বার মা হব? কিন্তু মানুষ করবে কে? খরচই বা কে বহন করবে? একটা কাজ করুন, আপনারা বরং আপনাদের ক্যামেরার একটা লেন্স বিক্রি করে দিন আমার মনে হয় তাতেই হয়ে যাবে।” এই কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন। ভারতীর সুরে সুর মিলিয়ে ক্রুশ্না অভিষেকও বলেন, “হ্যাঁ, আগে আপনারা উপহার নিয়ে আসুন।” দু’জনের এই ঠাট্টা-তামাশায় পাপারাজ্জিরাও কার্যত স্তম্ভিত হয়ে যান।
প্রথম সন্তান লক্ষ্য, ডাকনাম গোল্লা (Bharti Singh)
ভারতী ও হর্ষের প্রথম সন্তানের নাম লক্ষ্য। আদর করে তাঁকে ডাকা হয় গোল্লা নামে। জন্মের পর থেকেই গোল্লা সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ভারতী প্রায়ই ছেলের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এবার ছোট ভাই আসায় গোল্লার আনন্দ যে আরও দ্বিগুণ হয়েছে, তা বলাই বাহুল্য।
সুইজারল্যান্ড সফরেই দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা (Bharti Singh)
স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে সুইজারল্যান্ড ভ্রমণের সময়ই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন ভারতী। সেই সময় সোশাল মিডিয়ায় শেয়ার করেন এক মনোরম ‘ম্যাটারনিটি ফটোশুট’-এর ছবি। সাদা ফুলের অলঙ্করণে সাজানো নীল সিল্কের গাউন পরা ভারতীকে দেখে মুগ্ধ হন অনুরাগীরা। ছবির ক্যাপশনে লেখেন, “দ্বিতীয় বেবি লিম্বাছায়া আসছে শিগগিরি।”
অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতেই পারেননি ভারতী (Bharti Singh)
একাধিক সাক্ষাৎকারে ভারতী নিজেই জানিয়েছিলেন, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি প্রথমদিকে বুঝতেই পারেননি। ওজন বেশি থাকার কারণেই শরীরের পরিবর্তন আলাদা করে টের পাননি বলে জানান তিনি। সেই অবস্থাতেই নিয়মিত শুটিং ফ্লোরে যেতেন, মঞ্চে পারফর্ম করতেন এবং সাক্ষাৎকার দিতেন।
আরও পড়ুন: Lalbazar CP: অ্যাকশনে নতুন সিপি: রাতের কলকাতায় সতর্ক লালবাজার
মাতৃত্ব নিয়ে স্পষ্ট মত ভারতীর
ভারতী আগেই জানিয়েছিলেন, তিনি দ্বিতীয়বার মা হতে চান এবং সেই ইচ্ছার কথাও কখনও গোপন করেননি। তবে সন্তান নেওয়া যে শুধুই আবেগের বিষয় নয়, তার সঙ্গে দায়িত্ব ও বাস্তবতার প্রশ্ন জড়িয়ে সেটাও তাঁর সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট। রসিকতার আড়ালে সমাজের অপ্রয়োজনীয় প্রশ্নের জবাব দিতেও যে তিনি সিদ্ধহস্ত, তা আবারও প্রমাণ করলেন কমেডি ক্যুইন।



