Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালের ১৩ নভেম্বর জগদ্দল থানার কাছে চায়ের দোকানে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছিলেন ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ। ওইদিন ছিল নৈহাটী বিধানসভার উপনির্বাচন। ঘটনার পর উত্তাল হয়েছিল ভাটপাড়া এলাকা(Bhatpara NIA HC)। সেই মামলাতেই এনআইএ-কে তদন্তভার দিল হাইকোর্ট।
মূল অপরাধীকে ধরার আবেদন (Bhatpara NIA HC)
খুনের তদন্তে নেমে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে দুজন ছাড়া পেয়ে যায়। পরিবারের লোক প্রথম থেকেই পুলিশি তদন্তে ভরসা হারিয়েছিল। তাদের দাবি ছিল মূল অপরাধীকে ধরতে হবে। সেইমত তারা হাইকোর্টের কাছে আবেদন করেছিল।
‘কোর্টের উপর আস্থা আছে’
নিহত অশোক সাউয়ের ভাই প্রদীপ সাউ বলেন, দাদার খুনের আসল অপরাধী ধরা পড়েনি। NIA তদন্ত চেয়েছিলাম। কোর্টের উপর আস্থা আছে। এবার আসল অভিযুক্ত ধরা পড়বে।
নিহতের পরিবারের পাশে অর্জুন সিং (Bhatpara NIA HC)
খুনের পরই তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। তিনি বলেন, এই খুনে গুলির সঙ্গে সঙ্গে বোমা চলেছিল। পুলিশ সঠিক তদন্ত করেনি। হাইকোর্ট জেনে বুঝেই NIA কে তদন্তের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: EC List: জানেন কি চূড়ান্ত ভোটার তালিকাতেই ভোট নয়, থাকছে আরও কিছু অতিরিক্ত?
‘এর পিছনে বিজেপি রয়েছে’ (Bhatpara NIA HC)
যদিও ভাটপাড়ার তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, পুলিশ অপরাধীদের ধরে জেলে পাঠিয়েছে। NIA কেন যে কেউ আসলেও কিছু হবেনা। আসলে এর পিছনে বিজেপি রয়েছে।



