Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রতিদিনের বিপুল যাত্রী চাপ সামলাতে শিয়ালদহ ডিভিশন বিশেষ উদ্যোগ নিয়েছে (Bidhannagar Station)। বিধাননগর রোড স্টেশন কলকাতার অন্যতম ব্যস্ততম রেলস্টেশন, যেখানে সকাল ও সন্ধ্যার পিক আওয়ারে যাত্রী ভিড় চরমে ওঠে। যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার স্বার্থে এবার বাড়তি লোকাল ট্রেন চালু করছে পূর্ব রেলওয়ে।
ভিড়ের চাপে নাজেহাল (Bidhannagar Station)
কলকাতার পরিবহণ ব্যবস্থার লাইফলাইন হিসেবে পরিচিত বিধাননগর রোড স্টেশন প্রতিদিন বিপুল যাত্রী ব্যবহার করেন। গড় হিসেবে প্রতিদিন প্রায় ১.৭ লক্ষ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এর মধ্যে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে যাত্রীর সংখ্যা ১ লক্ষেরও বেশি ছাড়িয়ে যায়। এই কারণে প্ল্যাটফর্ম ও ট্রেনে যাত্রীদের ভিড় অসহনীয় হয়ে ওঠে, যা যাত্রী সুরক্ষার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করে।
বিশেষ গুরুত্ব! (Bidhannagar Station)
শিয়ালদহ ডিভিশনের এই স্টেশনটির গুরুত্ব অপরিসীম। একদিকে শিয়ালদহ, অন্যদিকে সল্টলেক, কাঁকুড়গাছি, রাজারহাট, নিউ টাউন এবং আইটি হাব সেক্টর ফাইভ সব ক’টি গুরুত্বপূর্ণ এলাকায় সহজ যোগাযোগের পথ তৈরি করে বিধাননগর রোড। একইসঙ্গে উত্তর ও দক্ষিণ শাখার মধ্যে সংযোগ রক্ষার ক্ষেত্রেও এই স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে প্রতিদিন যাত্রীদের সংখ্যা বাড়তেই থাকে।
নতুন লোকাল ট্রেন পরিষেবা চালু (Bidhannagar Station)
৩১৩৪৩ আপ বিধাননগর রোড – কল্যাণী লোকাল:
বিধাননগর রোড থেকে ছাড়বে রাত ১৯.২৭ মিনিটে, এবং কল্যাণী পৌঁছাবে রাত ২০.৩৬ মিনিটে। পথে প্রতিটি স্টেশনে ট্রেনটি থামবে।
৩১৩৪০ ডাউন কল্যাণী – শিয়ালদহ লোকাল:
কল্যাণী থেকে ছাড়বে রাত ২০.৫৫ মিনিটে, এবং শিয়ালদহ পৌঁছাবে রাত ২২.১৯ মিনিটে।
এই ট্রেন পরিষেবা প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে।
আরও পড়ুন : London: লন্ডনের রাস্তায় জনস্রোত, চাপে সরকার বিস্ফোরণ আগুন
চালুর তারিখ ও উদ্দেশ্য (Bidhannagar Station)
পূর্ব রেলওয়ে জানিয়েছে, নতুন এই লোকাল ট্রেন পরিষেবা চালু হবে আগামী ২২ সেপ্টেম্বর, সোমবার থেকে। যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্যই এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে। খবর সূত্রে জানা যায়, শিয়ালদহ ডিআরএম এক বিবৃতিতে জানিয়েছেন— “যাত্রীদের চাহিদা মেটাতে এবং পরিষেবার মানোন্নয়নের উদ্দেশ্যে আমরা নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন এই অতিরিক্ত লোকাল পরিষেবা যাত্রীদের চাপ অনেকটাই হ্রাস করবে এবং আরও উন্নত জনপরিবহণ ব্যবস্থা গড়ে তোলার প্রতি আমাদের প্রতিশ্রুতি স্পষ্ট করবে।”



