Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিহারের রায় আপাতত ব্যালট বাক্সবন্দি হয়ে স্ট্রং রুমে (Bihar Vote), আর এর মধ্যেই বুধবার প্রকাশ্যে এল অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র বুথ ফেরত সমীক্ষা (Axis My India Bihar Exit Poll 2025)। প্রায় ৪২ হাজার ভোটারের উপর ভিত্তি করে করা এই সমীক্ষাই এখন আলোচনার কেন্দ্রে।

বিহার রায়ে কী বলছে সমীক্ষা (Bihar Vote)
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার রিপোর্ট বলছে, রাজ্যে ফের বড় দল হিসাবে উঠে আসতে পারে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি (RJD)। তাদের ঝুলিতে আসতে পারে ৬৭ থেকে ৭৬টি আসন। মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবেও উঠে এসেছেন তেজস্বী যাদব। সমীক্ষায় দেখা গেছে, ৩৪ শতাংশ মানুষ তাঁকেই প্রথম পছন্দের মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যাঁর পক্ষে ভোটারদের ২২ শতাংশ। অন্য কোনো নেতা তেমনভাবে মানুষের পছন্দের তালিকায় নেই।

দ্বিতীয় স্থানে নীতীশ? (Bihar Vote)
অ্যাক্সিসের সমীক্ষা অনুযায়ী, নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) তথা জেডিইউ (JDU) দ্বিতীয় স্থানে থাকতে পারে। তাদের আসনসংখ্যা হতে পারে ৫৬ থেকে ৬২। আর তৃতীয় স্থানে বিজেপি (BJP), যারা পেতে পারে ৫০ থেকে ৫৬টি আসন।
পিছিয়ে পড়ছে মহাজোট? (Bihar Vote)
তবে সমীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত — এককভাবে আরজেডি এগোলেও জোট হিসেবে পিছিয়ে পড়ছে মহাগঠবন্ধন। আরজেডির সহযোগী দলগুলি মিলে জিততে পারে মাত্র ১৭ থেকে ২১টি আসন, ফলে সংখ্যাগরিষ্ঠতার ‘ম্যাজিক নাম্বার’-এ পৌঁছনো তাদের জন্য কঠিন হতে পারে।

সরকার গড়বে NDA জোট? (Bihar Vote)
অন্যদিকে, এনডিএ জোট পেতে পারে কমবেশি ১৩০টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সীমার অনেক উপরে। অন্যদিকে, তেজস্বীর মহাজোট তথা মহাগঠবন্ধন জিততে পারে প্রায় ১১০টি আসন।
পিছিয়ে নেই তেজস্বীও (Bihar Vote)
রাজনৈতিক মহলের মতে, ফলাফল যদি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এই সমীক্ষার কাছাকাছি হয়, তবে আবারও নীতীশ কুমার–বিজেপি জোট ক্ষমতার দখলে থাকবে বিহারে। তবে তেজস্বীর ব্যক্তিগত জনপ্রিয়তার গ্রাফ দ্রুত যে ঊর্ধ্বমুখী, তাও স্পষ্ট এই রিপোর্টে।
পিকে-র দলের অবস্থা সঙ্গীন
অন্যদিকে, রাজনীতির পরীক্ষায় নামা প্রশান্ত কিশোরের দল এই নির্বাচনে পেতে পারে মাত্র ১টি আসন, বলে জানিয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার রিপোর্ট।
আরও পড়ুন: Red Fort Blast 2025: পুলওয়ামার ডঃ উমরই কি সেই ‘মৃত স্টিয়ারিংম্যান’?
এগিয়ে থাকলে মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত নয় তেজস্বীর
তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকলেও, সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে এখনই নিশ্চিত নয় তাঁর মুখ্যমন্ত্রিত্ব। ভোটের ফলাফলই বলবে, অ্যাক্সিসের পূর্বাভাস কতটা মেলে বাস্তবের সঙ্গে।
(রিপোর্ট: অংশুমান চক্রবর্তী)



