Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে (Bikash Ranjan Bhattacharya)। বাংলার মসনদ কার দখলে থাকবে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সর্বত্র। তবে এর মাঝেই দক্ষিণ কলকাতার অন্যতম ‘হাইভোল্টেজ’ কেন্দ্র হিসেবে উঠে এসেছে যাদবপুর। সোমবার এই কেন্দ্রে দুই রাজনৈতিক প্রতিপক্ষের মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ল কয়েক গুণ। একদিকে বামফ্রন্টের বর্ষীয়ান নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, অন্যদিকে বিজেপির তুরুপের তাস শর্বরী মুখোপাধ্যায়, দুই প্রার্থীর মনোনয়ন মিছিল যাদবপুরের রাজপথে।

‘বিকাশে’র মনোনয়ন (Bikash Ranjan Bhattacharya)
কয়েক হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছান সিপিআইএম প্রার্থী তথা প্রখ্যাত আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। লাল পতাকায় মোড়া মিছিলে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, প্রাক্তন মেয়রের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে হাতিয়ার করেই ফের এই কেন্দ্র দখলে মরিয়া আলিমুদ্দিন।
আরও পড়ুন: Swapna Barman: দেবীর আশীর্বাদ নিয়ে ভোটযুদ্ধে স্বপ্না বর্মন

ঠিক একই সময়ে পালটা শক্তি প্রদর্শন করল বিজেপিও। ব্যাপক উৎসাহের সঙ্গে মনোনয়ন পেশ করলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। বর্ণাঢ্য মিছিলে শঙ্খধ্বনি আর ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। মোদীজির উন্নয়ন আর স্বচ্ছ শাসনের লক্ষ্যেই যাদবপুরের মানুষ পদ্ম শিবিরে আস্থা রাখবে বলেই মনে করছে বিজেপি।
আরও পড়ুন: Pradip Sarkar: “উন্নয়ন আমরা করেছি”, এই দাবিতে জয়ের পথে প্রদীপ সরকার
যাদবপুর মানেই চিরকাল বুদ্ধিজীবী আর সচেতন ভোটারদের গড়। সেখানে একদিকে বামেদের হারানো গৌরব ফিরে পাওয়ার লড়াই, অন্যদিকে বিজেপির উত্থানের চেষ্টা। দুইয়ে মিলে ছাব্বিশের লড়াইয়ে যাদবপুর যে নির্ণায়ক ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, শেষ হাসি কে হাসেন, কাস্তে-হাতুড়ি না কি পদ্মফুল? উত্তর দেবে ইভিএম।



