Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ (Bill Gates) আর বক্তৃতা করছেন না মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়ে দেয় গেটস ফাউন্ডেশন। বর্তমানে এই সমাজসেবী সংস্থার প্রধান গেট্স নিজেই। সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর বক্তব্য রাখার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বদলানো হয়েছে। গেট্সের পরিবর্তে সংস্থার আফ্রিকা ও ভারত দফতরের প্রধান অঙ্কুর ভোরা প্রতিনিধিত্ব করবেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
গেট্স স্বাগতভাষণ দিচ্ছেন না (Bill Gates)
গেট্স ফাউন্ডেশনের পোস্টে জানানো (Bill Gates) হয়েছে, সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে গেট্স স্বাগতভাষণ দিচ্ছেন না। একই সঙ্গে তারা জানায়, ভারতে স্বাস্থ্য ও উন্নয়নমূলক কাজ চালিয়ে যেতে সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ। গত কয়েক দিন ধরেই গেট্সকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়, তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নাকি পুনর্বিবেচনা করা হচ্ছে। যদিও পরে ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছিল, তিনি নির্ধারিত সূচি অনুযায়ী যোগ দেবেন।

অন্য সব দাবি খারিজ (Bill Gates)
এই বিতর্কের নেপথ্যে রয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন-সংক্রান্ত নথি প্রকাশ। কিছু ইমেল সামনে আসার পর সমাজমাধ্যমে সমালোচনা শুরু হয়। গেট্স অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এক সাক্ষাৎকারে এপস্টিনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও অন্য সব দাবি খারিজ করেন।

আরও পড়ুন: Jupiter Margi 2026: মিথুনে গতি বদল দেবগুরুর, কারা পাবেন সবচেয়ে বেশি সুফল?
এআই সম্মেলনে যোগ দিতে গেট্স সোমবারই ভারতে এসেছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশে গিয়ে মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু-এর সঙ্গে বৈঠকও করেন। তবে শেষ পর্যন্ত দিল্লির এআই সম্মেলনে তাঁর বক্তব্য রাখা হচ্ছে না। সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও সিদ্ধান্তটি ঘিরে জল্পনা অব্যাহত।


