Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে (Bird Flu) ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে। তামিলনাড়ুতে অস্বাভাবিক হারে কাকসহ নানা পাখির মৃত্যু ঘিরে বাড়ছে বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ। পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্য ও কেন্দ্র-দু’পক্ষই সতর্কতা জারি করেছে। সাধারণ মানুষকে মৃত বা অসুস্থ পাখির সংস্পর্শ এড়াতে বলা হয়েছে। পাশাপাশি জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
মুরগির মাংস বা ডিম খাওয়া আদৌ নিরাপদ? (Bird Flu)
এই আবহে অনেকের মনেই প্রশ্ন, মুরগির মাংস বা ডিম খাওয়া (Bird Flu)আদৌ নিরাপদ কি না। স্বাস্থ্য দফতর জানিয়েছে, সঠিকভাবে রান্না করা হলে এই খাদ্য থেকে সংক্রমণের আশঙ্কা নেই। বার্ড ফ্লু মূলত এইচ৫এন১ ভাইরাসের কারণে ছড়ায়, যা সাধারণত পাখির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে অসুস্থ পাখি বা তাদের লালা, মল কিংবা নিঃসরণের সংস্পর্শে এলে মানুষের শরীরেও সংক্রমণ ঘটতে পারে।

আরও পড়ুন: India US Trade Boost: ভারত–আমেরিকা সম্পর্ক জোরদার, সামনে ৫০০ বিলিয়ন ডলারের বিজনেস রোডম্যাপ

কীভাবে রান্না হবে?
বিশেষজ্ঞদের মতে, চিকেন বা ডিম ৭৪ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ভালোভাবে রান্না করলে ভাইরাস নষ্ট হয়ে যায়। মাংসের ভেতরে যেন কাঁচা অংশ বা গোলাপি রস না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ডিমের ক্ষেত্রেও কুসুম ও সাদা অংশ সম্পূর্ণ সেদ্ধ বা ভাজা হওয়া জরুরি। আধসেদ্ধ ডিম, পোচ বা কাঁচা ডিম ব্যবহার করা খাবার এই সময়ে এড়িয়ে চলাই নিরাপদ।


