Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে টিকে থাকা সহজ নয়। বিশেষ করে, যাঁরা একেবারে বাইরের মানুষ, তাঁদের জন্য পথটা আরও কঠিন। কিন্তু অভিনেতা বিশ্বনাথ বসুর (Biswanath Basu) গল্পটা কিছুটা আলাদা। সম্প্রতি জানা গিয়েছে , তাঁর ইন্ডাস্ট্রিতে টিকে থাকার পেছনে আছেন এক বিশেষ মানুষ—শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তিনিই নাকি বিশ্বনাথের ‘গডমাদার’! শ্রাবন্তী কিভাবে বিশ্বনাথকে সাহায্য করেছিলেন ,ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে বা টিকে থাকতে?
শ্রাবন্তীর হাত ধরেই বড় সুযোগ (Biswanath Basu)
বিশ্বনাথ (Biswanath Basu) জানান,’ তাঁর গডমাদার শ্রাবন্তী। যখন ‘দেবযানী হত্যা রহস্য’ তৈরি হয়েছিল, তখন সবাই পুলিশ ফাইল দেখত। ওই ছবিতেই শ্রাবন্তী তাঁকে সুযোগ করে দিয়েছিল।’ অভিনেতার কথায়, শ্রাবন্তী রাজীবকে বলেছিলেন, তাঁকে এই ছবিতে নেওয়ার জন্য। সেই এক সুযোগই বদলে দেয় অভিনেতার কেরিয়ারের গতিপথ।
সহকর্মীদের সাহায্যে এগিয়ে চলা
বিশ্বনাথ (Biswanath) আরও জানান, শুধু শ্রাবন্তী নন, অনেকেই তাঁকে সহযোগিতা করেছেন। রনিদা ,মানে রজতাভ দত্ত (Rajatava Dutta) সবসময় বলেছেন বিশ্বনাথ দারুণ অভিনয় করেন। অভিনেতা বিশ্বনাথ বসু মনে করেন,চাইলে সবাই তাঁকে বসিয়ে দিতে পারত, কিন্তু কেউ তা করেননি। তিনি আরও জানান, অভিনেতা টোটা রায়চৌধুরীও (Tota Roy Chowdhury) তাঁকে একাধিক ছবিতে কাজের সুযোগ করে দিয়েছিলেন।
প্রশংসা সোনালী চৌধুরীর
অভিনেত্রী সোনালী চৌধুরীর (Sonali Chowdhury) প্রশংসা করলেন অভিনেতা। এক সময় অভিনেত্রী বিশ্বনাথের অভিনয় দেখে সোনালী বলেছিলেন,’তুমি কি দারুন অভিনয় কর।’
ইন্ডাস্ট্রির ইতিবাচক দিক
ইন্ডাস্ট্রিতে যেমন প্রতিযোগিতা আছে, তেমনই অনেক ভালো মানুষও আছেন। আর ইন্ডাস্ট্রির সেই ভালো দিকটি উঠে এল অভিনেতা বিশ্বনাথ বসুর (Biswanath Basu) কথাতে। একেবারে বাইরের মানুষ হয়েও যেভাবে তিনি কাজের সুযোগ পেয়েছেন, তাতে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন অভিনেতা।

আরও পড়ুন: Pratika Rawal: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে বড় ধাক্কা ভারতের
কৃতজ্ঞতায় ভরা মন
বিশ্বনাথ মনে করেন, তিনি জানেন না, তাঁর মধ্যে কী এমন ছিল, কিন্তু সবাই তাঁকে সাহায্য করেছেন। অভিনেতা মনে করেন, সবাই না থাকলে হয়তো আজ তিনি এখানে থাকতেন না। তাঁর কথায় বোঝা যায়, ইন্ডাস্ট্রিতে শুধু প্রতিযোগিতা নয়, সহযোগিতা ও মানবিকতাও এখনও টিকে আছে।
যখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ, প্রতিযোগিতা ও গোষ্ঠীদ্বন্দ্বে মগ্ন ইন্ডাস্ট্রি, তখন বিশ্বনাথ বসুর এই গল্প এক অন্যরকম দৃষ্টান্ত। তিনি দেখিয়ে দিলেন—একজনের সহানুভূতি আর সহযোগিতা একজন শিল্পীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
প্রসঙ্গত, জি সোনার বাংলা চ্যানেলে ‘শ্রীমান ভগবান দাস ‘ ধারাবাহিকে দেখা গিয়েছে বিশ্বনাথকে। মধ্যবিত্ত এক পরিবারের প্রতিদিনের রুটিনে হাসি-আনন্দ ও নানা চ্যালেঞ্জের মিশ্রণ তুলে ধরা হয়েছে। বিশ্বনাথ বসু এই ধারাবাহিকে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন এবং নায়িকা হিসেবে রয়েছেন মিমি দত্ত। এছাড়াও রয়েছেন অভিনয়শিল্পী ইন্দ্রাশীষ রায়, যিনি একটি গুরুত্বপূর্ণ সাপোর্টিং চরিত্রে রয়েছেন। ইতিমধ্যে ধারাবাহিকটি দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে (Biswanath Basu)।


