Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় মুখ বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও মিমি দত্ত (Mimi Dutta)। মুখ্য চরিত্রে না থাকলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত দু’জনকেই। তবে এবার বিশ্বনাথ ও মিমি জুটি বেঁধে আসছেন নতুন ধারাবাহিকে। নায়ক নায়িকার চরিত্রে থাকবেন বিশ্বনাথ বসু ও মিমি দত্ত (Biswanath Basu -Mimi Dutta)। কোন ধারাবাহিক? কবে আসছে ধারাবাহিকটি? আর কে কে থাকছেন নতুন ধারাবাহিকে?
আবেগ আর ভক্তি (Biswanath Basu)
বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও মিমি দত্তকে (Mimi Dutta)) জুটি হিসেবে দেখা যাবে। তবে কোন ধারাবাহিক? আসছে নতুন ধারাবাহিক ‘শ্রীমান ভগবান দাস’। এক মধ্যবিত্ত পরিবারের গল্প তুলে ধরা হবে। যেখানে মধ্যবিত্তের আবেগ সাথে ভগবানের প্রতি ভক্তি মিলেমিশে এক হয়ে গিয়েছে। ধারাবাহিকটি কোন চ্যানেলে আসছে? এই মুহূর্তে নতুন ধারাবাহিক মানেই জি বাংলা ও স্টার জলসা। তবে এই নতুন ধারাবাহিক ‘শ্রীমান ভগবান দাস’ আসছে ‘জি বাংলা সিনেমা’ চ্যানেলে।
প্রোমো প্রকাশ্যে (Biswanath Basu)
চ্যানেলের তরফ থেকে ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে বিশ্বনাথ (Biswanath Basu) নাক ডেকে ঘুমোচ্ছেন। তাঁর পেটের উপর এসে পড়ে সকালের খবরের কাগজ। সে উঠে বসতেই স্ত্রী মিমি হাতে ধরিয়ে দেয় বাজারের ব্যাগ। বাজারে যাওয়ার সময় ছেলে বায়না করে ইলিশ মাছ আনার জন্য। তবে ইলিশের দাম বেশি হওয়ায় চারা মাছ আনে ভগবান ওরফে বিশ্বনাথ। খাওয়ার সময় ইলিশ মাছ না দেখে ছেলের মন খারাপ। তখনই স্ত্রী ও তাঁর বাবা তাঁকে কটাক্ষ করে।
অন্যদিকে অফিসেও বসের বকা শোনেন। অফিস থেকে ফেরার পথে স্কুটির পেট্রোল শেষ হয়ে যায়। সে ভগবানের নাম নিতেই দেখে স্কুটি স্টার্ট নিয়েছে। আর স্কুটির উপর বসে আছে ভগবান। আর চ্যানেলের পক্ষ থেকে এই প্রোমোর ক্যাপশনে লেখা হয়, “এক সাধারণ মধ্যবিত্তের অসাধারণ গল্প নিয়ে আসছে ‘শ্রীমান ভগবান দাস’।”
আরও পড়ুন: Hrithik-Aamir: অনুপম থেকে আমির, প্রশংসায় ভাসছে বলিউড! কেন ইনস্টাগ্রামে ফিরলেন হৃতিক?
থাকছে গুরুত্বপূর্ণ চরিত্র
ধারাবাহিকটিতে ‘ভগবান’ চরিত্রে অভিনয় করবেন বিশ্বনাথ বসু (Biswanath Basu)। বিশ্বনাথের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মিমি দত্ত (Mimi Dutta)। ধারাবাহিকের আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। অর্থাৎ এখানে বিশ্বনাথ মিমি চরিত্র প্রকাশ্যে এসেছে। সাথে এসেছে ইন্দ্রাশীষ রায়ের (Indrasish Roy) চরিত্র। বলা যেতে পারে ইন্দ্রাশীষের অনুরাগীদের জন্য বেশ একটা চমক রয়েছে। অর্থাৎ ‘ভগবানের’ রূপে দেখা যেতে পারে ইন্দ্রাশীষকে। ভগবান হিসাবে মহাদেবকে দেখানো হয়েছে ধারাবাহিকে।
আরও পড়ুন: Tanushree Dutta: বাড়িতে রহস্যময় ছায়া, উদ্ভট শব্দ! ভয়ে সিঁটিয়ে আছেন তনুশ্রী
ব্যতিক্রম ধারাবাহিক
জি বাংলা সিনেমার নতুন ধারাবাহিক ‘শ্রীমান ভগবান দাস’ এ সাধারণ মধ্যবিত্তর গল্পের কথা বলা হচ্ছে ঠিকই, তবে সাথে ভগবানের রূপ দিয়ে যেন এক বিশেষ কিছু দেখানো হতে পারে বলে ধারণা করছেন অনুরাগীরা। ইন্দ্রাশীষের চরিত্র একটু ব্যতিক্রম। আর পাঁচটার ধারাবাহিকে তাঁকে যেভাবে দেখা গিয়েছে, এবারে পুরো অন্যরকম রূপে দর্শক দেখতে চলেছেন ইন্দ্রাশীষকে।


