Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় (BJP Supporter Accident) যেতে গিয়ে চরম অঘটন। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল চার জন বিজেপি সমর্থকের। গুরুতর আহত অবস্থায় আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা ও জনসভা হওয়ার কথা। সেই কর্মসূচিতে যোগ দিতেই মুর্শিদাবাদ থেকে নদিয়ায় এসেছিলেন ওই বিজেপি কর্মী ও সমর্থকেরা।
রেললাইনের কাছে যেতেই দুর্ঘটনা! (BJP Supporter Accident)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকা (BJP Supporter Accident) থেকে প্রায় ৪০ জন বিজেপি সমর্থক একটি বাস ভাড়া করে তাহেরপুরের উদ্দেশে রওনা দেন। ভোরের দিকে বাস থেকে নেমে তাঁদের মধ্যে পাঁচ জন রেললাইনের কাছে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় রেললাইন পার্শ্ববর্তী এলাকায় প্রাতঃকৃত্য সারছিলেন তাঁরা। ঠিক সেই সময়ই কৃষ্ণনগর–রানাঘাট শাখার একটি ট্রেন দ্রুতগতিতে ওই লাইনে চলে আসে।
ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন পাঁচ জন (BJP Supporter Accident)
ঘন কুয়াশার কারণে ট্রেন আসার শব্দ বা আলো তাঁরা বুঝতে পারেননি (BJP Supporter Accident) বলেই প্রাথমিক অনুমান। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন পাঁচ জন। তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মধ্যবর্তী অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর জন বর্তমানে চিকিৎসাধীন, তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
ট্রেন চলাচল ব্যাহত
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার পর কিছু সময় ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। মৃত ও আহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। প্রাথমিক তদন্তে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করা হচ্ছে, তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: US Strike: আইএস পরিকাঠামো গুঁড়িয়ে সিরিয়ায় শক্তি প্রদর্শন আমেরিকার, যুদ্ধ শুরুর ইঙ্গিত?
এই ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে কেন্দ্র করে যে উৎসাহ ও প্রস্তুতি চলছিল, এই দুর্ঘটনায় তা ম্লান হয়ে যায়। মৃতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।


