Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মার্ভেল দুনিয়ায় ফের ঝড় তুলতে চলেছেন পরিচালক রায়ান কুগলার (Black Panther 3)। নিজের পরবর্তী ছবি সম্পর্কে বরাবরই গোপনীয় এই ভাবমূর্তিকে খানিক ভেঙে তিনি দাবি করলেন, সত্যিই ‘‘ব্ল্যাক প্যান্থার ৩’’ নিয়ে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ‘সিনার্স’-এর প্রচারে উপস্থিত হয়ে প্রশ্ন শুনে কুগলারের দেহভঙ্গি, হাসি, দ্বিধা সবই যেন একটাই কথা বলছিল: ওয়াকান্ডা ফিরছে পর্দায়। কুগলার বললেন, “হয়তো তোমার জায়গায় থাকলে বলতাম, পুরোপুরি হ্যাঁ-ও নয়, না-ও নয়… তবে হ্যাঁ, আমাদের পরের ছবিটা এই বিষয় নিয়েই।” এই মন্তব্যে মুহূর্তে ফ্যানদের মধ্যে উত্তেজনার ঢেউ।

চ্যাডউইকের মৃত্যুর পরও থামেনি (Black Panther 3)
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক প্যান্থার’ শুধু মার্ভেল নয়, হলিউডেই সাংস্কৃতিক বিপ্লব ঘটায়। আফ্রো-ফিউচারিস্টিক ডিজাইন, শক্তিশালী রাজনৈতিক বক্তব্য, ওয়াকান্ডার পরিচয় সব মিলিয়ে এটি ইতিহাসে জায়গা করে নেয়।কিন্তু ২০২০ সালে চ্যাডউইক বোসম্যানের মৃত্যু গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেয়। তাঁর অনুপস্থিতিতে ২০২২-এ তৈরি হয় ‘ওয়াকান্ডা ফরএভার’। শুরি (লেটিশিয়া রাইট) হয়ে ওঠে নতুন ব্ল্যাক প্যান্থার। রানি রামোন্ডার মৃত্যু ছবিকে দেয় আবেগের গভীরতা। ডোরা মিলাজে থেকে ম’বাকু সবাই মিলিয়ে তৈরি হয় নতুন লড়াইয়ের পথ। এই জায়গা থেকেই এবার গল্প আরও বিস্তৃত হতে চলেছে।

ডেনজেল ওয়াশিংটনের সম্ভাব্য প্রবেশ! (Black Panther 3)
সবচেয়ে বড় আলোচনার বিষয় অস্কারজয়ী অভিনেতা ডেনজেল ওয়াশিংটন কি এমসিইউ-তে যোগ দিচ্ছেন? কয়েকদিন আগে ডেনজেল নিজেই জানান, কুগলার তাঁর জন্য একটি বিশেষ চরিত্র লিখছেন। পরে কুগলারও স্বীকার করেন, “ডেনজেলের সাথে কাজ করতে মুখিয়ে আছি। উনি আগ্রহী হলে, ছবিটা হবেই।” এতেই শুরু হয় জল্পনা, তিনি কি হবেন ওয়াকান্ডার নতুন শত্রু? নাকি গোপন অভিভাবক, যিনি টি’চালার পুরোনো কোনো গোপন রহস্যের সাথে যুক্ত? অথবা সম্পূর্ণ নতুন দিশায় তৈরি হবে চরিত্রটি? মার্ভেল অবশ্য মুখে কুলুপ এঁটেছে।

কবে শুরু হচ্ছে শুটিং? (Black Panther 3)
‘কবে শুটিং শুরু?’ এই প্রশ্নে কুগলারের সংক্ষিপ্ত উত্তর, “খুব বেশি অপেক্ষা করতে হবে না।” অর্থাৎ কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যেতে পারে ক্যামেরা–চলতি প্রস্তুতি। মার্ভেল যেহেতু সাধারণত বছর দুয়েক আগে থেকেই পরিকল্পনা সাজায়, তাই ২০২۶–এর দিকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: Instagram: ইনস্টাগ্রামে লাভ রিয়্যাক্ট থেকে রক্তারক্তি! ধূপগুড়িতে লাভ স্টোরিতে ভায়োলেন্ট অ্যাঙ্গেল
কোন পথে এগোবে নতুন গল্প?
চ্যাডউইকের প্রথম আবির্ভাব হয় ২০১৬ সালের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এ। এরপর ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’-এ তিনি হয়ে ওঠেন ফ্যান-ফেভারিট। তাঁর মৃত্যুতে গল্পের পথ বদলালেও চরিত্রগুলোর শক্তি কমেনি।



