Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মালদহ জেলায় ফের এক বুথ লেভেল (BLO Death) আধিকারিকের অকালমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম উৎপল থোকদার, যিনি চাঁচল ব্লকের নদাপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি বুথের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে কাজ করছিলেন। পরিবারের অভিযোগ, সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনের কাজের চাপেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি, যার জেরেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
সমস্যার সূত্রপাত (BLO Death)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উৎপল যে বুথের (BLO Death) দায়িত্বে ছিলেন, সেখানে বহু ভোটারের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ছিল। এই বিষয়টি নিয়েই নাকি সমস্যার সূত্রপাত। সাধারণ মানুষ নিয়ম-কানুন পুরোপুরি না বুঝে সরাসরি ওই আধিকারিকের উপরই ক্ষোভ উগরে দিতেন। ফলে প্রতিদিনই তাঁকে মানসিক চাপে থাকতে হচ্ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁদের কথায়, গত কয়েক দিন ধরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল এবং সেই চাপই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নেয় উৎপলের।
লিখিত অভিযোগ দায়ের হয়নি (BLO Death)
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবুও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ধরনের অতিরিক্ত চাপ কতটা প্রভাব ফেলছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
আরও পড়ুন: Shakira Concert Cancelled: স্থগিত শাকিরার ভারত সফর!
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক সপ্তাহে একই জেলায় আরও দু’জন বুথ আধিকারিকের মৃত্যু হয়েছে। তাঁদের ক্ষেত্রেও হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঘটনাই সামনে এসেছে। স্থানীয়দের একাংশ মনে করছেন, ভোটার তালিকা সংশোধনের সাম্প্রতিক প্রক্রিয়ায় বহু নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় থাকায় সাধারণ মানুষের অসন্তোষ সরাসরি এই কর্মীদের উপর এসে পড়ছে। এর ফলে দায়িত্ব পালন করতে গিয়ে চরম মানসিক চাপে পড়ছেন তাঁরা।


