Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিভিয়ায় ভয়াবহ বিমান (Bolivia Plane Crash) দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ব্যস্ত হাইওয়ের উপর আছড়ে পড়েছে সে দেশের বায়ুসেনার একটি হারকিউলিস যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।
আচমকা ভেঙে পরে বিমান (Bolivia Plane Crash)
জানা গিয়েছে, বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে (Bolivia Plane Crash) নতুন ছাপা নোটের বান্ডিল নিয়ে উড়ান শুরু করেছিল পণ্যবাহী ওই যুদ্ধবিমান। উড়ানের কিছুক্ষণের মধ্যেই এল অল্টো বিমানবন্দর সংলগ্ন একটি ব্যস্ত হাইওয়ের উপর আচমকা ভেঙে পড়ে সেটি। দুর্ঘটনার সময় রাস্তায় বহু গাড়ি চলাচল করছিল। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং আগুন জ্বলন্ত অবস্থাতেই সেটি কয়েকটি গাড়িকে ধাক্কা মেরে টেনে নিয়ে যায়। ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।

আরও পড়ুন: Kolkata Police: নারীসুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগ, চালু হবে ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে কতজন বিমানের আরোহী এবং কতজন পথচলতি মানুষ, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার পর একটি অদ্ভুত পরিস্থিতিও তৈরি হয়। বিমানটিতে থাকা বিপুল পরিমাণ টাকার বান্ডিল ছড়িয়ে পড়ে রাস্তায়। উদ্ধারকাজ চলাকালীনই বহু মানুষ সেই নোট কুড়োতে হুড়োহুড়ি শুরু করেন। ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।



