Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় ছবি ‘ ডন ‘ এর তৃতীয় অংশ ‘ডন ৩’ কে ঘিরে ইতিমধ্যে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহে আরও একটি নতুন মাত্রা যোগ হতে চলেছে। যাতে দর্শকরা আরও বেশি করে খুশি হবেন। শোনা গিয়েছিল ফারহান আখতার ( Farhan Akhtar) রণবীর সিংকে (Ranveer Singh) নিয়ে ‘ডন ৩ ‘ বানাচ্ছেন। নতুন করে কোন দুই জনপ্রিয় মুখ আস্তে চলেছে ‘ডন ৩ ‘এ ? কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য? কোন জনপ্রিয় অভিনেতাদের দেখা যাবে ছবিতে? থাকছেন দুই জনপ্রিয় অভিনেত্রীও।

মোড় ঘোরানো ছবি (Bollywood)
সম্ভাব্য খবর শোনা গিয়েছে, শাহরুখ খান (Shah Rukh Khan) ও অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) ‘ডন ৩’ ছবিতে দেখা যেতে পারে বলে। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা হয়নি। তবে একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর হিসেবে , এই দুই সুপারস্টারের ছবিতে উপস্থিতি নিয়ে পরিকল্পনা করেছেন নির্মাতারা। শোনা গিয়েছে, শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে ফিরিয়ে আনা হবে ‘ডন ৩’ এ। অন্যদিকে অমিতাভ বচ্চনকে দেখা যেতে পারে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। যেটি গল্পের মোড় ঘোরাতে সাহায্য করবে।

ক্যামিও চরিত্রে ফেরা (Bollywood)
১৯৭৮ সালে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত ছবি ছিল ‘ ডন’ (Don)। পরে ফারহান আখতার পরিচালিত ‘ ডন ‘ এর রিমেক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে (Shah Rukh Khan)। এবার ‘ডন ৩’ ছবিতে থাকছেন রণবীর সিং (Ranveer Singh)। অর্থাৎ বলা যায় তিন প্রজন্মের তিন ডন। অনেকেই মনে করছেন, ইতিহাস ও সম্মান বজায় রাখতে আগের ডনদের একটি সম্মান সূচক ক্যামিও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ছবিতে। শাহরুখ ও অমিতাভ দুজনেই বলিউড আইকন। যদি এনারা ছোট বিশেষ চরিত্রে যুক্ত হন, তবে ছবির ব্যবসায়িক দিকও অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। শুধু ট্রেলারে তাঁদের একঝলক দেখালেই দর্শকদের কৌতূহল আরও অনেকটাই বেড়ে যাবে।

থাকবেন জনপ্রিয় অভিনেত্রী! (Bollywood)
‘ডন ৩’ ছবিতে শাহরুখ খান (Shah Rukh Khan) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থাকার খবরের পাশাপাশি আরও একটি খবর সামনে এসেছে। সেটি হল প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) এই ছবিতে দেখা যেতে পারে বলে। অর্থাৎ তিনি বলিউডে আবার ফিরছেন ‘ডন ৩ ‘ ছবির হাত ধরে। সাথে কৃতি শ্যানন (Kriti Sanon) এর নামও উঠে এসেছে। যদিও এগুলো গুঞ্জন মাত্র। ছবি নির্মাতারা এ বিষয়ে কিছুই প্রকাশ্যে আনেননি। এমনকি শাহরুখ ও অমিতাভ বচ্চন থাকছেন কিনা তা নিয়েও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেননি ছবি নির্মাতারা।
আরও পড়ুন: Manoj Bajpayee: ভূতের খপ্পরে মনোজ বাজপেয়ী! রেগে লাল নেটপাড়া

জেনারেশনের সংযোগ (Bollywood)
অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ছবিতে উপস্থিতি নিয়ে অফিশিয়াল ঘোষণা না আসলেও সিনেমার ইতিহাস ,গল্পের গভীরতা, দর্শকদের আগ্রহ ও বিপণনের কৌশল সবকিছু বিচার করলে, ছবিতে এই দুই সুপারস্টারকে দেখা গেলে অসামান্য সাফল্য লাভ করবে তা বলা যেতেই পারে। পাশাপাশি দুই জনপ্রিয় অভিনেতার ফেরার খবর যদি সত্যি হয়, তবে বলিউডে দুর্দান্ত জেনারেশনের সংযোগ হবে।



