Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক বছরের মতো এ বছরও শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের আয়োজন করেনি বিশ্বভারতী(Bolpur Holi)। ফলে বহু প্রাক্তনী, বর্তমান ছাত্রছাত্রী ও পর্যটকদের মনে কিছুটা আক্ষেপ থাকলেও বসন্তের রঙে পুরোপুরি থেমে থাকেনি শান্তিনিকেতন।
বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে বসন্তোৎসব (Bolpur Holi)
বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে বসন্ত উৎসবের অনুষ্ঠান। “ওরে গৃহবাসী, খোল দ্বার খোল” গানের সুরে বসন্তকে বরণ করে নেওয়া হয় আনন্দ আর আবেগের মধ্য দিয়ে। মঞ্চসজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুতেই রাখা হয়েছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী আদলের ছোঁয়া। নাচ, গান, আবৃত্তি ও বসন্তের আবিরে রঙিন হয়ে উঠেছে চারপাশ।
রতনপল্লীতেও বসন্তোৎসব (Bolpur Holi)
শান্তিনিকেতনের রতনপল্লীতেও হয় বসন্ত উৎসবের আয়োজন। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেন বহু মানুষ। যদিও বিশেষ করে পর্যটকদের কাছে শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার আরেকটি বড় আকর্ষণ ছিল সোনাঝুরি হাট। কিন্তু এ বছর সেখানেও বসন্ত উৎসব বন্ধ থাকায় অনেকের মনেই খানিকটা হতাশা রয়ে গেছে।
আরও পড়ুন: Holi Metro: হোলির দিনে কমছে মেট্রোর সংখ্যা, ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শেষে বিশেষ মেট্রো
বসন্তের আনন্দে মাতোয়ারা শান্তিনিকেতন (Bolpur Holi)
সব মিলিয়ে বলা যায়, আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও বসন্তের আনন্দে মাতোয়ারা হয়েছে শান্তিনিকেতন। বিভিন্ন প্রান্তে ছোট ছোট উদ্যোগেই রঙ, গান আর সংস্কৃতির মাধ্যমে প্রাণ ফিরে পেয়েছে বসন্ত উৎসব।



