Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য। আসানসোল, কলকাতা, বহরমপুর, হুগলি, দুর্গাপুরের আদালত থেকে দফায় দফায় বোমাতঙ্কের খবর মেলে(Bomb Hoax)।
ব্যাঙ্কশাল কোর্টে বোমাতঙ্ক (Bomb Hoax)
কলকাতার ব্যাঙ্কশাল আদালত অর্থাৎ নগর দায়রা আদালতে মঙ্গলবার সকালে বোমা রাখা আছে বলে, জেলা জজের কাছে ই-মেল আসে। ঘটনা জানাজানি হতেই নগর দায়রা জজ আদালত খালি করে দেওয়া হয়। আইনজীবী থেকে শুরু করে আদালত চত্বরে থাকা সমস্ত ব্যক্তিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। তল্লাশিতে আনা হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কুকুর। এই ঘটনায় গোটা আদালত চত্বরে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।
উপযুক্ত ব্যবস্থার আশ্বাস
ঘটনার পরই যৌথ সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, সিপি সুপ্রতীম সরকার, ডিজিপি পীযূষ পান্ডে। দুরভিসন্ধির জন্যই এমন কাজ করা হয়েছে বলে দাবি সিপির। ভুয়ো মেল করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা বলেও দাবি তাঁর। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

আসানসোল আদালতে বোমাতঙ্ক
আসানসোল আদালতে বোমাতঙ্কের খবর মেলে। পুরো আদালত খালি করে দেওয়া হয়েছে।ঘটনাস্থল পুলিশ ও ডগস্ স্কোয়াড দিয়ে চলছে তল্লাশি।আদালত সূত্রে খবর পশ্চিম বর্ধমান জেলা বিচারকের কাছে আদালত চত্বরে বোমা রাখা আছে বলে মেল আসে।এরপর আদালত থেকে সমস্ত বিচারক ও আইনজীবীরা বেরিয়ে যান।

বোমাতঙ্ক বহরমপুর জেলা আদালতে
SIR কাজের বিচারকদের নিযুক্ত করার পরই বোমাতঙ্ক বহরমপুর জেলা আদালতে। মঙ্গলবার এই বোমা আতঙ্কের জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আদালত চত্ত্বরে। বহরমপুর বার এসোসিয়েশন এর সভাপতি আবু বক্কর সিদ্দিকি জানান,জেলা বিচারকের কাছে হুমকি ভরা ই-মেল আসে আর তাতে বলা হয়,আদালত চত্ত্বর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।এই ঘটনা চাউর হতেই আদালতের স্বাভাবিক কাজকর্মের ব্যাঘাত ঘটে আতঙ্কিত হয়ে পড়ে সবাই।এসআইআরের কাজে বিচারকদের নিযুক্ত করার পরই এই হুমকিভরা ইমেল যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করা আদালতে।এরফলে আদলতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

হুগলি জজ কোর্টে বোমাতঙ্ক (Bomb Hoax)
একটা নাগাদ হুগলি জজ কোর্ট উড়িয়ে দেওয়া হবে, দশটি আরডিএক্স রাখা আছে এমন ইমেল আসে।এরপরেই নিরাপত্তা বাড়ানো হয় চুঁচুড়া আদালতে।একটার আগেই ফাঁকা করে দেওয়া হয় কোর্ট চত্বর। তবে এখনও কিছুই পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক (Bomb Hoax)
দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য আদালত চত্বরে। খালি করে দেওয়া হল দুর্গাপুর আদালত। সূত্রের খবর, মঙ্গলবার একটি ফোন কলের মাধ্যমে দুর্গাপুর আদালতের ভিতরে বোমা রাখা আছে বলে জানানো হয়। এরপর, জেলা দায়রা আদালত থেকে কোট বিল্ডিং খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুর্গাপুর মহকুমা আদালত ভবনে নিচে পোস্ট অফিস এবং একাধিক পুরনো সরকারি দফতর রয়েছে। ওই ঘটনায় স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আপাদকালীন মোকাবিলা দল এবং বম্ব স্কোয়াডকেও ডাকা হয়।



