Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ১০ নভেম্বর দিল্লিতে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা রাজধানী (Bomb Threat in Delhi)। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমা আতঙ্কে উত্তাল দিল্লি।
সাত সকালে বম্ব স্কোয়াডের দৌড়ঝাঁপ (Bomb Threat in Delhi)
মঙ্গলবার সকাল থেকেই চারটি আদালতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি পৌঁছয়। একই সঙ্গে দ্বারকা এবং প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুলেও পৌঁছয় হুমকি। ফলে সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় বিচারবিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।

কর্মীদের জন্য সতর্কতা-বিজ্ঞপ্তি (Bomb Threat in Delhi)
হুমকি-ইমেল পাওয়ার পর সঙ্গে সঙ্গেই সকেত কোর্ট এবং পাতিয়ালা হাউস কোর্ট ফাঁকা করে দেওয়া হয়। ২ ঘণ্টার জন্য সব বিচারিক কাজ স্থগিত কর্মী ও আইনজীবীদের বের করে এনে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের তল্লাশি শুরু, মধ্যাহ্নভোজের পর পরিস্থিতি স্বাভাবিক হলে আংশিকভাবে কাজ ফের শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্কুলে হুমকি-ফোন (Bomb Threat in Delhi)
সকাল ৯টার সময় দিল্লি ফায়ার সার্ভিসে একটি ফোন আসে। ফোনে দাবি করা হয়, “দ্বারকা ও প্রশান্ত বিহারের দুটি সিআরপিএফ স্কুলকে বোমায় উড়িয়ে দেওয়া হবে।” এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে আক্রান্ত ছাত্রছাত্রীদের পরিবার। স্কুল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয় এবং তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: Instagram: ইনস্টাগ্রামে লাভ রিয়্যাক্ট থেকে রক্তারক্তি! ধূপগুড়িতে লাভ স্টোরিতে ভায়োলেন্ট অ্যাঙ্গেল
আত্মঘাতী হামলা
এদিনই সামনে আসে দিল্লি বিস্ফোরণে নিহত উমর নবির শেষ রেকর্ড করা ভিডিও। সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আত্মঘাতী হামলার উদ্দেশ্য কী! কেন তিনি এটিকে ‘শহিদ হওয়ার পথ’ মনে করেন, কেন সমাজ আত্মঘাতী বোমার ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে উমর নবি লালকেল্লা বিস্ফোরণে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যান। তার ভিডিও প্রকাশ্যে আসায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।



