Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও আকাশপথে চরম (Bomb Threat On Plane)উত্তেজনা। থাইল্যান্ডের পুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানে বোমা থাকার সন্দেহে শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায়। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে বোমা থাকার হুমকি পাওয়া যায়, যার জেরে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি পুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।
ফের বিমানবন্দরে বোমাতঙ্ক (Bomb Threat On Plane)
আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে (Bomb Threat On Plane) না কাটতেই ফের বিমানবন্দরে বোমাতঙ্ক। শুক্রবার থাইল্যান্ডের পুকেট থেকে নয়াদিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা থাকার সন্দেহে চাঞ্চল্য ছড়ায়। তৎক্ষণাৎ বিমানটি পুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ।
জরুরি অবতরণ (Bomb Threat On Plane)
বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে পুকেট থেকে দিল্লির (Bomb Threat On Plane) উদ্দেশে উড্ডয়ন করে। কিন্তু কিছুক্ষণ পরেই বিমান কর্তৃপক্ষের কাছে বোমা থাকার বার্তা আসে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা সতর্কতা জারি করে ফ্লাইটটি আন্দামান সাগরের ওপর কিছুক্ষণ চক্কর দিয়ে পুকেট বিমানবন্দরে ফিরে আসে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, জরুরি অবতরণের পর বিমানে থাকা মোট ১৫৬ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।
নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে থাইল্যান্ডের বিমানবন্দরের এক আধিকারিক জানান, “আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়েছি এবং পুরো বিমানটি তল্লাশি করা হচ্ছে। এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি।” এয়ার ইন্ডিয়া এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং থাইল্যান্ডের নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত শুরু করেছে।
নয়াদিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছিল
বিমানের গতিবিধির উপর নজর রাখার ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’ এর তথ্য অনুযায়ী, শুক্রবার থাইল্যান্ডের সময় সকাল সাড়ে ৯টায় বিমানটি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু সেই নির্ধারিত পথে না গিয়ে আন্দামান সাগরের দিকে থেকে বেঁকে গিয়ে ফের পুকেটে ফিরে আসে।
ভুয়া বোমাতঙ্কের ঘটনা
প্রসঙ্গত, ২০২৪ সালজুড়ে ভারতের বিভিন্ন বিমানবন্দর ও ফ্লাইটে প্রায় ১,০০০-র বেশি ভুয়া বোমাতঙ্কের ঘটনা ঘটেছে, যা ২০২৩ সালের তুলনায় প্রায় দশগুণ বেশি। এই ধরনের ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে এবং বিমান সংস্থাগুলির নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়ছে।
আরও পড়ুন: Sanjay Kapoor Death: মৌমাছির কারণেই মৃত্যু, না ফেরার দেশে করিশ্মার প্রাক্তন স্বামী!
বিমানের যাত্রী ও কর্মীদের সতর্কতা ও তৎপরতার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বর্তমানে বিমানটি পুরোপুরি তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সতর্কতা ও দ্রুত পদক্ষেপের জন্য কোনও বড় বিপর্যয় ঘটেনি। তবে প্রশ্ন থেকে যাচ্ছে — এই ভুয়া হুমকির নেপথ্যে কে বা কারা? তদন্তে উত্তর মিলবে বলেই আশা।


