Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সকালে ঘুম থেকে উঠে চা বা কফি পান (Breakfast Tips) করা বহু মানুষের অভ্যাস। তার পরেই সাধারণত প্রাতরাশ সেরে নেওয়া হয়। কিন্তু দিনের শুরুতেই কী খাওয়া হচ্ছে, সেটাই অনেকাংশে ঠিক করে দেয় শরীরের সারাদিনের কর্মক্ষমতা ও স্বাস্থ্যের অবস্থা। অনেকেই না জেনে বা অবহেলাবশত এমন কিছু খাবার প্রাতরাশে খেয়ে থাকেন যা খালি পেটে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।
পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে… (Breakfast Tips)
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে কিছু কিছু খাবার খেলে পাকস্থলীতে (Breakfast Tips) অ্যাসিডের পরিমাণ বেড়ে গিয়ে গ্যাস, অম্বল, পেট ব্যথা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। টকজাতীয় ফল যেমন কমলালেবু বা পাতিলেবু ভিটামিন সি-র গুরুত্বপূর্ণ উৎস হলেও, এগুলি খালি পেটে খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে অস্বস্তি এবং অম্বল হতে পারে। অনেকেই সকালে ঘুম ভাঙাতে কফি পান করে থাকেন, কিন্তু কফির ক্যাফিন উপাদান পাকস্থলীতে অ্যাসিড তৈরি বাড়িয়ে দেয়। খালি পেটে কফি খেলে অনেক সময় গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে।
শরীরের ক্ষতি (Breakfast Tips)
এ ছাড়া, সকালবেলা ভাজাভুজি বা তেল-মশলাযুক্ত ভারী খাবার (Breakfast Tips) খাওয়ার অভ্যাসও শরীরের ক্ষতি করে। যেমন পরোটা, চপ, পুরি বা মাংস জাতীয় খাবার দিনের শুরুতে খেলে হজম প্রক্রিয়ায় চাপ পড়ে এবং সারা দিনে শরীরে ভারী ভাব তৈরি হয়। এই ধরনের খাবার সকালে খেলে হজমে সমস্যা হওয়াই স্বাভাবিক।

সহজপাচ্য, হালকা এবং পুষ্টিগুণে ভরপুর
প্রাতরাশে এমন খাবার রাখা উচিত যা সহজপাচ্য, হালকা এবং পুষ্টিগুণে ভরপুর। যেমন ডিম (সিদ্ধ বা পোচ), দুধ, অঙ্কুরিত ছোলা বা মুগ, ব্রাউন ব্রেড, ইডলি বা উপমা। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারের সঠিক মিশ্রণ শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে। মৌসুমি ফল খাওয়া যেতে পারে, তবে খুব বেশি টক না হওয়াই ভাল। জ্যাম, জেলি বা অতিরিক্ত মাখন প্রাতরাশে প্রতিদিন না রাখাই ভালো, কারণ এগুলিতে থাকা অতিরিক্ত চিনি ও ফ্যাট শরীরের ক্ষতি করে।
সারাদিনের কর্মক্ষমতা ও হজমের ভারসাম্য বজায় রাখতে প্রাতরাশে কী খাওয়া হচ্ছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাতরাশ কখনওই এড়িয়ে যাওয়া উচিত নয়, আবার ভুল খাবার খেয়ে শরীরের ক্ষতি করাও ঠিক নয়। তাই সঠিক খাদ্যবাছাই ও সময়মতো হালকা কিন্তু পুষ্টিকর প্রাতরাশই পারে শরীরকে দিনভর সুস্থ ও চনমনে রাখতে।


