Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শীতকলা মানেই ফুলকপি আর বাঁধাকপির (Cabbage Roll) মরশুম। একঘেয়ে তরকারি আর নয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে দারুন এক স্ন্যাক্স। শীতের বাহারী সবজির স্বাদকে কাজে লাগিয়ে যদি তৈরি করা যায় হালকা, স্বাস্থ্যকর অথচ দারুণ মুখরোচক কোনও স্ন্যাক্স- তাহলে তা তো পুরো মৌসুমের খাওয়াদাওয়াকেই আরও রঙিন করে তোলে। বাজারে এই সময় প্রচুর টাটকা ফুলকপি, বাঁধাকপি আর গাজর পাওয়া যায়। এগুলি দিয়েই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি সহজ অথচ নজরকাড়া রেসিপি-বাঁধাকপি ও ফুলকপির রোল। যাঁরা তেলে ভাজা খাবার খান না বা ডায়েট মেনে চলেন, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে এক দুর্দান্ত বিকল্প। রোলের বাইরের মোড়ক হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁধাকপির পাতা, তাই এটি সাধারণ ময়দার রোলের তুলনায় আরও পুষ্টিকর।
বানাবেন কীভাবে? (Cabbage Roll)
- প্রথমেই তৈরি করে নিতে হবে র্যাপার। বড়সড় বাঁধাকপির পাতা আলতো হাতে ছাড়িয়ে গরম নুনজলে দু’-তিন মিনিট ব্লাঞ্চ করতে হবে। এভাবে পাতাগুলি সামান্য নরম হবে, আর ঠান্ডা জলে ডুবিয়ে নিলে তাদের সতেজ সবুজ রঙটাও অক্ষুণ্ণ থাকবে। শুকিয়ে নিলে রোল বানানোর জন্য পাতাগুলি একেবারে প্রস্তুত।

- এবার আসে পুরের পালা। কড়াইতে অল্প তেল গরম করে (Cabbage Roll) পেঁয়াজ ভাজা দিয়ে শুরু করতে হবে। তারপর আদা-রসুন বাটা যোগ করলে মনমাতানো গন্ধ বেরোবে। তার সঙ্গে কুচিয়ে রাখা গাজর, হালকা সেদ্ধ করা ফুলকপি আর তাজা বাঁধাকপি মিশিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ভাজতে হবে। খুব বেশি নরম না করে সবজিগুলির হালকা ক্রাঞ্চ রেখে দিলে রোলের টেক্সচার চমৎকার হবে। স্বাদমতো নুন, সামান্য হলুদ, জিরে আর এক চিমটি গরম মশলা পুরের স্বাদকে করবে আরও উপভোগ্য। শেষে কাটা ধনে পাতা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করতে হবে।

- রোল বানানো কিন্তু একেবারেই কঠিন নয়। প্রতিটি বাঁধাকপির (Cabbage Roll) পাতার মাঝখানে সামান্য পুর রেখে দুই পাশ ভাঁজ করে রোলের মতো গুটিয়ে নিলেই হয়ে যায়। চাইলে ময়দা ও জলের পাতলা মিশ্রণ ব্যবহার করে মুখ বন্ধ করা যায়, তবে সাধারণত ব্লাঞ্চ করা পাতা নিজে থেকেই ভালোভাবে আটকে যায়।
আরও পড়ুন: Hunger: খাওয়ার পরেও খাই খাই! কেন হয় এমন?
- রান্নার ক্ষেত্রে আপনি চাইলে শ্যালো-ফ্রাই কিংবা বেক-দুটোর যেকোনও একটি বেছে নিতে পারেন। শ্যালো-ফ্রাই করতে হলে নন-স্টিক প্যানে অল্প তেল ব্রাশ করে রোলগুলিকে এপাশ-ওপাশ ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা সোনালি রঙ ধরে। আর যদি তেল ছাড়াই রান্না করতে চান, তাহলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫–২০ মিনিট বেক করলেই পাবেন ঠিক ততটাই ক্রিস্পি ও স্বাদে ভরপুর রোল।


