Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : আগামী ১০ নভেম্বর পর্যন্ত বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে ‘রক্ষাকবচ’ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। ১০ নভেম্বর পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি শম্পা দত্ত পালের।
‘রক্ষাকবচ’ পেলেন অর্জুন সিং (Calcutta High Court)
হাইকোর্টে (Calcutta High Court) ‘রক্ষাকবচ’ পেলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার পুলিশের গ্ৰেফতারি থেকে রক্ষাকবচ দিলেন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পাল।
জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় পঞ্চাশেরও বেশি এফআইআর দায়ের হয়। সেই সেই এফআইআর-গুলোকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং।মঙ্গলবার হাইকোর্ট (Calcutta High Court) সেই মামলাতেই অর্জুন সিংকে রক্ষাকবচ দিয়েছে।
আরও পড়ুন : CPIM: দলের অভ্যন্তরে পদোন্নতির অভাব, নির্বাচনের আগে দলের তরুণ মুখদের সিপিআইএম ছাড়ার আশঙ্কা
অর্জুনের বিতর্কিত মন্তব্য (Calcutta High Court)
সম্প্রতি নেপালের গণ অভ্যুত্থানের উদহারণ টেনে বাংলাতেও এই ধরণের অভ্যুত্থান হবে বলে বিতর্কিত মন্তব্য করেন অর্জুন সিং। এমনকী, একই ভাবে বাংলাও উত্তাল হবে এবং সরকার ফেলে দেওয়ারও হুমকি দেন তিনি। তাঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য বিভিন্ন থানায় ১০টি লিখিত অভিযোগ দায়ের হয়। এছাড়াও বিভিন্ন অভিযোগ ও ইস্যুতে বারাকপুর কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় বারাকপুরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে মোট ৫৬টি এফআইআর দায়ের হয়। গ্ৰেফতারির আশঙ্কা করে সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন অর্জুন সিং। সেই মামলাতেই মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পাল তাঁকে ‘রক্ষাকবচ’ দিয়েছেন।
আরও পড়ুন : Weather Report Today: উত্তরবঙ্গের আকাশে মেঘের ছায়া, দক্ষিণে কি শুকনো দিনের ইঙ্গিত?
পরবর্তী শুনানি আগামী ১০ নভেম্বর
অর্জুন সিংকে রক্ষাকবচ দিয়ে আদালত নির্দেশ দিয়েছে, বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে আগামী ১০ নভেম্বর পর্যন্ত আপাতত অর্জুন সিঙের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ নভেম্বর।


