Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : মালদহের মানিকচকের স্কুল ছাত্রের মৃত দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Calcutta High Court)।
স্কুল-হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার (Calcutta High Court)
গত ২ জুলাই রাতে মালদহের মানিকচকের রোজমেরি মিশনারী স্কুলের হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্রীকান্ত মন্ডল নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রের। ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে জানায় বিদ্যালয় কতৃপক্ষ। গত ৩ জুলাই দেহ ময়নাতদন্ত হয়। কিন্তু মৃত বালকের বাবার অভিযোগ, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারে না। সেই কারণে প্রথমবারের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এবং দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করে অন্য তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন।
দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ বিচারপতির (Calcutta High Court)
বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মালদহ থেকে মৃতদেহ কল্যাণী এইমস-এ এনে দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন (Calcutta High Court)। তবে দেহের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য কল্যাণী থেকে অটোপসি সার্জেন পাঠাতে পারবে না এইমস। মানিকচক থানার তদন্তকারী অফিসার মৃতের পরিবারের খরচে দেহ কল্যাণীতে নিয়ে আসতে পারবেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই দেহ নিয়ে আসতে হবে কল্যাণীতে। তদন্তকারী অফিসার বা পরিবারের কেউ ময়নাতদন্তের সময় থাকতে পারবে না (Calcutta High Court)। গোটা ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আরও পড়ুন : Migrant Workers: বাংলা বলার অপরাধে পুশব্যাক! কেন্দ্রের কাছে হলফনামা তলব হাইকোর্টের
পাশাপাশি, দ্বিতীয় ময়নাতদন্তে রিপোর্ট তৈরি হওয়ার পর যদি প্রথম ময়নাতদন্ত রিপোর্টের সঙ্গে কোনও তফাৎ থাকে, তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে। এই মামলায় তদন্ত হস্তান্তর সহ অন্য যে সমস্ত আবেদন রয়েছে, নতুন করে তার জন্য পরিবার আগামী দিনে আবেদন করতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি ঘোষ।
আরও পড়ুন : Howrah Bridge: রোজ ১২টায় বন্ধ থাকে হাওড়া ব্রিজ! জানেন আসল সত্য কী?
বুধবার শুনানিতে মৃতের পরিবার আদালতে জানায়, দেহ মালদহ থেকে কল্যাণী আনার খরচ তারাই বহন করবেন। এবং কল্যাণী এইমস কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে, দেহ কল্যাণীতে নিয়ে এলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে কোনও অসুবিধা নেই। ময়না তদন্তের জন্য নতুন করে কল্যাণী এইমস-এ পরিকাঠামো তৈরি হয়েছে। তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মালদহ থেকে ওই বালকের দেহ কল্যাণী এইমস-এ এনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন।


