Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তরাই-ডুয়ার্সের জীববৈচিত্র নিয়ে যারা কাজ করতে আগ্রহী তাদের গবেষণার সুযোগ দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় (Career)। নিয়োগ করা হবে জুনিয়র রিসার্চ ফেলো ও প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে।
ফিল্ড ওয়ার্কের সুযোগ তরাই-ডুয়ার্স অঞ্চলে (Career)
প্রকৃতির জীববৈচিত্র যেমনই রহস্যের তেমনই আকর্ষক। আর সেই আকর্ষণের টানে অনেকেই চান জীববৈচিত্র নিয়ে গবেষণা করতে। এবার সেই সুযোগই দিচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে গবেষক বিয়োগের কথা জানানো হয়েছে (Career)।
স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা চাকরির সুযোগ পাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। উদ্ভিদবিদ্যা বিভাগে একটি প্রকল্পে যোগ্য ব্যক্তিরা পাবেন গবেষক হিসেবে কাজ করার সুযোগ। সংশ্লিষ্ট পদে রয়েছে মোট তিনটি শূন্যপদ।

জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে উদ্ভিদবিদ্যা, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, ইকোলজিক্যাল সায়েন্সেস প্রমুখ বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এই পদে ইচ্ছুক ব্যক্তিদের কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে বলেই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে (Career)।
আরও পড়ুন: Brahmos Missile : ফিলিপিন্সে পৌঁছাতে চলেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শেষ ব্যাচ
সংশ্লিষ্ট দুই পদের জন্য বয়সসীমা নির্দিষ্ট করা আছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য হতে হবে অনূর্ধ্ব ২৮ বছর।
নিযুক্তদের জন্য পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। নির্দিষ্ট সময়ের চুক্তি মেনে কাজ করতে হবে নিযুক্তদের। আগ্রহীদের অনলাইনে ফর্ম পূরণ করতে হবে আবেদনের জন্য। ১৭ সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ। ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে বাছাই করা প্রার্থীদের। নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট ভাল করে খুঁটিয়ে পড়ে নিতে হবে। আবেদনের আগে সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে হবে আবেদনকারীদের (Career)।


