Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘আমার যাত্রা শেষ’, ভিডিও বার্তায় অবসর ঘোষণা করলেন ক্যারোলিনা মারিন (Carolina Marin)।
অবসর নিলেন মারিন (Carolina Marin)
সব গল্প শুধু যে বইয়ের পাতায় লেখা হয় তাই নয়, কিছু গল্প লেখা থাকে বাস্তব জীবনেও। ক্যারোলিনা মারিন তেমনই একটা নাম। চোট তাঁর কেরিয়ার থামিয়ে দিলেও তিনি যা রেখে গেলেন সেগুলি হলো, তিনটি বিশ্বশিরোপা, একটি অলিম্পিক্স সোনা। দুবার অস্ত্রপ্রচার করার পরেও ফিরে এসেছেন মাঠে। এগুলি তাঁর থেকে কেউ কোনওদিন কেউ কেড়ে নিতে পারবে না (Carolina Marin)।
ব্যাডমিন্টনে বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা খেলোয়াড় তথা রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী তারকা ক্যারোলিনা মারিনের অবসর ঘোষণার পর মন ভেঙেছে তাঁর ভক্তদের। বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন এই তারকা। চোটের আক্রনে বেশ কিছুদিন তিনি ছিলেন কোর্টের বাইরে। এরপরেও নিজের শহরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ওয়াইল্ড কার্ড হিসেবে সুযোগ পেলেও তিনি জানিয়ে দিলেন সেই প্রতিযোগিতায় নামবেন না।

৩২ বছরের মারিন জানিয়েছেন, লাগাতার চোটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর পরেও খেললে তাঁর বড় চোট লাগার ঝুঁকি থাকত বলেই এমন সিদ্ধান্ত। সেই কারণে ব্যাডমিন্টনকে বিদায় জানিয়েছেন এই তারকা প্লেয়ার। মারিন বলেন, ‘আজ সোজা কথা সোজা ভাবে বলতে চাই। পেশাদার ব্যাডমিন্টনে আমার যাত্রা শেষ। তাই আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নামব না (Carolina Marin)।’

চলতি বছরের জানুয়ারি মাসে চোটের কারণে অবসর নিয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তারকা তথা অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনাও জানিয়েছিলেন তিনি আর টানতে পারছেন না আর সেই একই সুরে সুর মিলিয়ে ব্যাডমিন্টনকে বিদায় মারিনের গলায়।

আরও পড়ুন: Transgender Amendment Bill: রূপান্তরকামী বিল নিয়ে বিতর্কে জয়া বচ্চন
মারিন জানিয়েছেন, আর একটি ফাইনাল খেলার ইচ্ছা ছিল। স্পেনের তারকা বলেন, ‘আমি চেয়েছিলাম, অন্তত আর এক বার ফাইনাল খেলতে। কিন্তু সেটা করতে গেলে শরীরে চোটের ঝুঁকি বেড়ে যেত। তাই অনেক আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত ২০১৬ সালের অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে ভারতের পিভি সিন্ধুকে হারিয়েছিলেন তিনি। তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিতেছেন মারিন। তা ছাড়া বেশ কয়েকটি ইউরোপিয়ান ট্রফিও রয়েছে তাঁর নামে। কিন্তু শেষ পর্যন্ত চোটের কাছে হার মানতে হলো তাঁকে। ৩২ বছর বয়সেই ব্যাডমিন্টনকে জানালেন বিদায়। তাঁর বিদায় ঘোষণার পরেই অনেকে ভিডিও বার্তায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন আবার অনেকে জানিয়েছেন শুভেচ্ছা। কেরিয়ারে ইতি টানলেও মারিন নামটা সবার মনে গেঁথে থাকবে লড়াইয়ের আরেক নাম হয়ে (Carolina Marin)।


