Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাই শিবিরে একের পর এক ধাক্কা। ধোনির পর আবার প্রথম কিছু মাসিক খেলতে পারবেন না ব্রেভিস (Chennai Super Kings)।
মুখোমুখি লড়াইয়ে রাজস্থান-চেন্নাই (Chennai Super Kings)
একদিকে যেমন রয়েছে আইপিএল-এর অন্যতম সফল ফ্রাঞ্চাইজি চেন্নাই। অন্যদিকে রাজস্থান, যে দলে রয়েছেন বৈভবের মতো তরুণ তুর্কি। তবে রাজস্থানের বিরুদ্ধে নামার আগে কিছুটা ব্যাকফুটে চেন্নাই। তার প্রধান কারণ চোটের সমস্যা। রাজস্থানের পক্ষ থেকে ধোনির চোটের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হলেও ব্রেভিসের চোটের কথা জানানো হয়নি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন ব্রেভিস সেক্ষেত্রে তাঁর অনুপস্থিতি যে দলকে বিপাকে ফেলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেক্ষত্রে চেন্নাই দলের প্রধান ভরসার মুখ হতে চলেছেন সঞ্জু স্যামসন (Chennai Super Kings)।
একদিকে যখন চেন্নাই শিবিরে অনিশ্চিতার মেঘ তখন রাজস্থানের নজর বৈভব সূর্যবংশীর দিকে। কদিন আগেই তিনি ১৫ বছরে পা দিয়ে সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন। আইসিসি-র নিয়ম অনুযায়ী ১৫ বছর না হলে সিনিয়র দলে খেলার ছাড়পত্র পাওয়া যায় না। এহেন অবস্থায় যদি তিনি সিনিয়র দল সুযোগ পান তবে ভেঙে দেবেন শচীনের রেকর্ড। তিনি ব্যাট হাতে বরাবরই ঝড় তুলেছেন। যেকোন মছেই তাঁকে দেখা যায় বিধ্বংসী মেজাজে। আজকের ম্যাচের দর্শকরাও আর তাঁর ব্যাটে ঝড় তোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে ধোনির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে সঞ্জুকে। ভারতের এই তারকা উইকেটকিপার ব্যাটারকে ভবিষ্যতে চেন্নাইয়ের প্রধান মুখ হয়ে উঠতে পারেন সেটা এই মুহূর্তে সবাই জানেন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ তিন গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি সঠিক সময়ে জ্বলে না উঠলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় হয়ত অধরাই থাকতো। গত মরশুমে রাজস্থানের অধিনায়ক ছিলেন আর আজ তিনি চেন্নাইয়ের প্রধান মুখ হিসেবে নামতে চলেছেন রাজস্থানের বিরুদ্ধে। প্রাক্তন দলের বিরুদ্ধে বর্তমান দলের হয়ে নামার চ্যালেঞ্জ এখন সঞ্জুর সামনে (Chennai Super Kings)।

একই কথা প্রযোজ্য রবীন্দ্র জাদেজার জন্যও। তিনি দীর্ঘদিন চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছেন। দলের অন্যতম ভরসা ছিলেন জাদেজা। আজ তিনিও প্রকটন দলের বিরুদ্ধে খেলতে নামবেন। রাজস্থানের দলে রয়েছেন সিমরন হেটমেয়ের, ধ্রুব জুরেলদের মতো বিগ হিটাররা। নজর থাকবে অধিনায়ক রিয়ান পরাগের দিকেও। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে একদিকে যেমন নজর থাকবে আয়ুষের দিকেও।
আরও পড়ুন: Nitish Kumar: নীতিশ কুমারের ইস্তফা! বিহারের দায়িত্ব সামলাবেন কে?
হেড টু হেডে এগিয়ে কোন দল?
চেন্নাইয়ের সামনে রাজস্থানের ম্যাচ যে মোটেও সহজ নয় সেটা এই মুহূর্তে স্পষ্ট। চেন্নাই দলের চোট সমস্যা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইতে প্রথম দিকে দায়িত্ব বেশি নিতে হবে বাকি প্লেয়ারদের। অন্যদিকে রাজস্থানের ভরসা তরুণ প্রতিবাদের উপর। এই কদিনে আয়ুষ এবং বৈভব দুজনের ক্রিকেটবিশ্বের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। এখন নজর থাকবে এই আইপিএল-এ তাঁরা কেমন পারফর্ম করেন।
পরিসংখ্যানের দিক থেকে দেখলে হেড টু হেডে খুব বেশি ফারাক নেই। দুই দল আইপিএল-এ মুখোমুখি হয়েছে মোট ৩১ বার। যার মধ্যে চেন্নাই জিতেছে ১৬ বার এবং রাজস্থান জিতেছে ১৫ বার। চেন্নাইয়ের বিরুদ্ধে রাজস্থানের সর্বোচ্চ টোটাল এক ইনিংসে ২২৩ রান এবং চেন্নাইয়ের স্কোর ২৪৬। টস জেতার নিরিখে এগিয়ে রাজস্থান। তাঁরা মোট টস জিতেছেন মোট ১৯ বার এবং চেন্নাই জিতেছে ১২ বার। তবে পরিসংখ্যানই যে শেষ ওঠা বলে তা একেবারেই নয়। যেকোন সময়ে সব হিসেবে পাল্টে যেতে পারে মুহূর্তে আর দুই দলেই এমন কিছু প্লেয়ার আছেন যাঁরা খেলার অভিমুখ এবং গতি দুইই পাল্টে দিতে পারেন। এখন দেখার এই টানটান ম্যাচে কোন দল জিতে নিজেদের আইপিএল যাত্রা শুরু করে (Chennai Super Kings)।


