Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিভোর্সের পর সন্তানের ভবিষ্যৎ (Child Custody Laws) এবং দেখভালের প্রশ্নটি সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি। কে সন্তানের আইনগত অভিভাবক হবেন বা কার কাছে সন্তানের কাস্টডি থাকবে-এই সিদ্ধান্ত কখনওই শুধু বাবা-মায়ের ইচ্ছার ওপর নির্ভর করে না। সন্তানের বয়স, মানসিক ও শারীরিক সুস্থতা, পারিবারিক পরিবেশ এবং সর্বোপরি সন্তানের কল্যাণ-এই সব কিছুকে মাথায় রেখেই আইন ও আদালত সিদ্ধান্ত নেয়।
দুই আইনি শব্দ (Child Custody Laws)
ভারতের আইনি কাঠামোয় “Guardian” এবং “Custodian” এই দুইটি (Child Custody Laws) শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। সাধারণত, যাঁর কাছে সন্তান থাকে ও যিনি দৈনন্দিন দেখভাল করেন, তিনি কাস্টডিয়ান। অন্যদিকে, সন্তানের শিক্ষা, সম্পত্তি বা বড় সিদ্ধান্তের আইনি দায়িত্ব যাঁর ওপর থাকে, তিনি আইনগত অভিভাবক বা গার্ডিয়ান। অনেক ক্ষেত্রেই দেখা যায়, মা কাস্টডি পেলেও বাবা আইনগত অভিভাবক হিসেবে দায়বদ্ধ থাকেন।

মুসলিম আইন (Child Custody Laws)
মুসলিম আইনে সন্তানের হেফাজত বা কাস্টডির বিষয়ে (Child Custody Laws) স্পষ্ট নিয়ম রয়েছে। সাধারণত ছেলে সন্তান সাত বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়ঃসন্ধি পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকার অধিকার পায়। তবে এই অধিকার শর্তসাপেক্ষ। মা যদি পুনরায় বিবাহ করেন অথবা সন্তানের সঠিক যত্ন নেওয়ার মতো অবস্থায় না থাকেন, তাহলে আদালত তাঁর কাছ থেকে কাস্টডি সরিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে বাবা বা পরিবারের অন্য উপযুক্ত সদস্যকে দায়িত্ব দেওয়া হতে পারে।

হিন্দু আইন
হিন্দু আইনের ক্ষেত্রে Hindu Minority and Guardianship Act, 1956 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আইনে বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে মাকেই সাধারণত অগ্রাধিকার দেওয়া হয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আদালত সন্তানের মতামত, বাবা-মায়ের আর্থিক অবস্থা এবং মানসিক স্থিতিশীলতাও বিবেচনায় নেয়।
আরও পড়ুন: Republic Day 2026: কেন দু’মাস পরে কার্যকর হয়েছিল সংবিধান? নেপথ্যে কোন কারণ?
সব ধর্ম ও আইনের ক্ষেত্রেই একটি বিষয় একেবারে স্পষ্ট-আদালতের কাছে সন্তানের সর্বোত্তম স্বার্থই প্রধান। মা বা বাবা কেউই যদি সন্তানের শারীরিক, মানসিক বা নৈতিক বিকাশের জন্য উপযুক্ত না হন, তাহলে আদালত কাস্টডি অন্য অভিভাবক বা নিকট আত্মীয়ের হাতে তুলে দিতে পারে। এছাড়া কাস্টডি যাঁর কাছেই থাকুক না কেন, অন্য অভিভাবকের সন্তানের সঙ্গে দেখা করার আইনি অধিকার থাকে, যাকে Visitation Rights বলা হয়। আদালত নির্দিষ্ট দিন, সময় বা শর্ত বেঁধে এই অধিকার নিশ্চিত করে।


