Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চিনের সামরিক শক্তি (China Airlifter) বাড়ানোর দৌড়ে এবার নতুন দিগন্ত খুলতে চলেছে বেজিং। ভারত ও আমেরিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজস্ব ক্ষমতা আরও মজবুত করতে একের পর এক আধুনিক প্রযুক্তি যোগ করছে শি জিনপিংয়ের দেশ। এবার সেই পথে আরও এক বড় পদক্ষেপ-বিশ্বের বৃহত্তম সামরিক পরিবহন বিমান তৈরির পরিকল্পনা। এই প্রকল্প সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্রের C-5 Galaxy এবং ইউক্রেনের An-124 Ruslan-এর মতো জায়ান্ট পরিবহন বিমানগুলিও পড়বে সরাসরি চ্যালেঞ্জের মুখে।
বিমানটির বিশেষত্ব…(China Airlifter)
নতুন এই বিমানটির বিশেষত্ব (China Airlifter) এর Blended Wing Body (BWB) ডিজাইন। NASA দীর্ঘদিন ধরে এই নকশা নিয়ে গবেষণা করে আসছে, কারণ এটি প্রচলিত বিমানের তুলনায় অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী, স্থিতিশীল ও বায়ুগতিগতভাবে কার্যকর। চিনের প্রকৌশলীরা এবার সেই প্রযুক্তিকেই কাজে লাগিয়ে তৈরি করতে চলেছেন এক অভূতপূর্ব আকারের সামরিক বিমান, যা শুধু দেশের ভৌগোলিক সীমানার মধ্যেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও শক্তির প্রদর্শন করবে।
উড়ান ক্ষমতা (China Airlifter)
তথ্য অনুযায়ী, এই বিমানটি ১২০ মেট্রিক টন পর্যন্ত (China Airlifter) ভার বহন করতে পারবে এবং একটানা ৬,৫০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম হবে। এর সর্বোচ্চ টেকঅফ ওজন প্রায় ৪৭০ টন, যা একে বিশ্বের ভারীতম সামরিক বিমানের তালিকায় শীর্ষে নিয়ে যাবে। তুলনায়, চিনের বর্তমান প্রধান সামরিক পরিবহন বিমান Y-20 বহন করতে পারে প্রায় ৬৬ টন, আর তার উড়ান ক্ষমতা ৪,৫০০ কিলোমিটার। অর্থাৎ, নতুন বিমানটি সেই ক্ষমতাকে প্রায় দ্বিগুণ করে দেবে। এছাড়া, এটি Mach 0.85 গতিতে উড়তে পারবে, যা বাণিজ্যিক জেটের কাছাকাছি গতি।

কৌশলগত সুবিধা
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সফল হলে চিনের People’s Liberation Army Air Force (PLAAF)-এর কার্যক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। দূরবর্তী অঞ্চলে-যেমন আফ্রিকার জিবুতি ঘাঁটি বা ভারত মহাসাগরের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে-দ্রুত সৈন্য ও ভারী সরঞ্জাম পাঠানো সম্ভব হবে। শুধু তাই নয়, BWB ডিজাইনের কারণে এই বিমান মাত্র ২,৬০০ মিটার দীর্ঘ রানওয়ে থেকেও উড্ডয়ন করতে পারবে, যা একে আরও কৌশলগত সুবিধা দেবে।
আরও পড়ুন: Modi Mission Book: সংঘের তরুণ কর্মী থেকে দেশের নেতা, নরেন্দ্র মোদীর জীবনদর্শন এবার বইয়ের পাতায়…
বিশ্লেষকদের মতে, এই উন্নয়ন ভারতের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। দিল্লিকেও এখন তার স্ট্র্যাটেজিক এয়ারলিফ্ট সক্ষমতা নতুন করে মূল্যায়ন করতে হবে। কারণ, সামরিক অভিযানে কিংবা দুর্যোগ মোকাবিলায় দূরবর্তী এলাকায় দ্রুত সেনা ও সরঞ্জাম পাঠানোর ক্ষমতা আজকের ভূ-রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত প্রয়োজনীয়।


