Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার দীর্ঘদিনের শাসক নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তবে এই অভিযানে মাদুরোর পাশাপাশি গ্রেফতার হয়েছেন তাঁর স্ত্রী ও ভেনেজুয়েলার প্রাক্তন ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস। তাহলে কে এই সিলিয়া ফ্লোরেস? তাঁর রাজনৈতিক উত্থান ও প্রভাবই বা কী?(Cilia Flores)
আইনজীবী ও প্রভাবশালী রাজনীতিক (Cilia Flores)
৬৯ বছর বয়সী সিলিয়া ফ্লোরেস একজন আইনজীবী ও প্রভাবশালী রাজনীতিক। ১৯৫৬ সালের ১৫ অক্টোবর ভেনেজুয়েলার গ্রামীণ কোহেদেস রাজ্যের টিনাকুইয়ো শহরে তাঁর জন্ম। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ফ্লোরেস পরে পরিবারের সঙ্গে রাজধানী কারাকাসে চলে আসেন। তিনি সান্তা মারিয়া বিশ্ববিদ্যালয়ে আইন পড়াশোনা করেন এবং শ্রম ও ফৌজদারি আইনে বিশেষজ্ঞ হন।
সবচেয়ে ক্ষমতাবান নারী রাজনীতিক (Cilia Flores)
হুগো শাভেজের মুক্তির আইনি লড়াইয়ে যুক্ত হওয়ার মাধ্যমেই তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। সেই সময়েই শাভেজপন্থী আন্দোলনে যুক্ত নিকোলাস মাদুরোর সঙ্গে তাঁর পরিচয়। পরে তিনি শাভেজের সোশ্যালিস্ট পার্টির সংসদ সদস্য হন এবং ২০০৬ সালে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁকে সে সময় দেশের সবচেয়ে ক্ষমতাবান নারী রাজনীতিক বলা হত।
রাজনৈতিক জীবন বিতর্কে ভরা (Cilia Flores)
তবে তাঁর রাজনৈতিক জীবন ছিল বিতর্কে ভরা। আত্মীয়স্বজনদের সরকারি পদে বসানো, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ এবং বিচারব্যবস্থায় প্রভাব বিস্তারের অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠে। ২০১২ সালে চাভেজ তাঁকে ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন। চাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে মাদুরো প্রেসিডেন্ট হলে ফ্লোরেস তাঁর স্ত্রী হিসেবে আরও ক্ষমতাধর হয়ে ওঠেন।
আরও পড়ুন: India: ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছে বিদেশমন্ত্রক
“ক্ষমতার নেপথ্যের শক্তি”(Cilia Flores)
ফার্স্ট লেডি হিসেবে প্রকাশ্যে কম দেখা গেলেও, অনেকের মতে তিনিই ছিলেন “ক্ষমতার নেপথ্যের শক্তি”। সাবেক গোয়েন্দা ও প্রসিকিউটদের দাবি, দুর্নীতি, বিচারব্যবস্থা নিয়ন্ত্রণ এবং বিরোধী দমন নীতিতে তাঁর বড় ভূমিকা ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে মাদুরোর সঙ্গে আটক ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারসহ গুরুতর অভিযোগ আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।



