Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকের রাইপূর্ণার আত্মত্যাগের কথা মনে আছে তো? ধারাবাহিকের সঙ্গে যেখানে পাল্লা দিয়ে বেড়েছিল রাই চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতির জনপ্রিয়তা। ধারাবাহিক শেষ হতে না হতেই ফের জি বাংলায় শ্রুতি দাসের সঙ্গে আরাত্রিকাকে দেখতে পাওয়া গিয়েছে জোয়ার ভাঁটা ধারাবাহিকের উজি চরিত্রে। দুই বোনের জীবনসংগ্রাম এবং বাবার খুনের প্রতিশোধের পরিকল্পনা নিয়ে গল্প এগিয়েছে। দুই বিপরীত চরিত্রের বোনের জীবনের স্রোতে এগিয়ে চলার গল্প মোটামুটি দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে (Cinema)।
রূপোলী পর্দায় পা আরাত্রিকার (Cinema)
এর মধ্যেই রূপোলী পর্দায় পা রাখতে চলেছেন আরাত্রিকা। রাণা সরকার এবং এসভিএফ-এর প্রযোজনায় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি-তে ডেবিউ করতে চলেছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিক খ্যাত অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এটি তাঁরও প্রথম ছবি। এই ছবিতে দিব্যজ্যোতি মহাপ্রভুর ভূমিকায় এবং তাঁর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় আরাত্রিকা।
সিরিয়াল ছাড়লেন দিব্যজ্যোতি (Cinema)
এই ছবিতে অভিনয়ের জন্য দিব্যজ্যোতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে সিনেমায় পার্ট কম থাকায় ধারাবাহিকে অভিনয় ছাড়তে হয়নি আরাত্রিকাকে। সিনেমার পাশাপাশি উজির লড়াই ছোটপর্দায় জারি রেখেছেন আরাত্রিকা মাইতি।
চৈতন্যদেবকে ঘিরে ছবি (Cinema)
ছবি ঘিরে আগ্রহের পারদ উত্তরোত্তর চড়ছে। মুক্তির আগে থেকেই তুঙ্গে আলোচনা-চর্চা। ছবিতে তুলে ধরা হবে চৈতন্যদেবের জীবন, তাঁর দর্শন এবং তাঁকে ঘিরে নানা উল্লেখযোগ্য ঘটনাক্রম। তিনটি ভিন্ন সময়কালকে কেন্দ্র করে তিনটি গল্পের বুননেই গড়ে উঠবে এই ছবির আখ্যান। পাশাপাশি উঠে এয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রহস্য। চৈতন্যদেবের অন্তর্ধান। কীভাবে সেই অন্তর্ধান ঘটেছিল? ইতিহাসে প্রচলিত নানা তত্ত্বের মধ্যে কোনটি গ্রহণ করল এই ছবি? তা দেখার অপেক্ষায় দর্শক।
আরও পড়ুন: Automobile: ভারতের অটোমোবাইল খাতে ব্যাপক উত্থান, ইউটিলিটি ভেহিকলের দিকে ঝুঁকছেন গ্রাহকরা
রহস্য উন্মোচনের চেষ্টা (Cinema)
প্রায় ৫০০ বছরের সময়কাল জুড়ে মহাপ্রভুকে ঘিরে যে তথ্য-সূত্র, যে রহস্য উন্মোচিত হয়নি তা সমাধানের চেষ্টাই করতে চলেছেন এই যুগের পরিচালক রাই। ছবির মধ্যে ‘রাই’–এর ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা। আর রাইয়ের ছবিতে চৈতন্যের চরিত্রে থাকবেন যিনি অর্থাৎ পার্থসারথির ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়, গিরিশ ঘোষের ভূমিকায় ব্রাত্য বসু, শ্রী রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে পার্থ ভৌমিক।



