Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গ্যাসের দাম বৃদ্ধির জন্য বিজেপি সরকারকে বিঁধে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Gas Meet)। কেন আগে থেকে সব দিক বিবেচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে সেই প্রশ্ন তুলেছেন তিনি।
‘কেন্দ্রীয় সরকার জোগান অব্যাহত রাখুক’ (CM Gas Meet)
দেশে কত গ্যাস ভাণ্ডারে মজুত রয়েছে, তা জানানোর কথা বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার জোগান অব্যাহত রাখুক। প্রয়োজনে রাজ্য সরকার অর্থের ব্যবস্থা করবে। এমন অবস্থায় রাজ্য কী কী ব্যবস্থা করতে পারে, তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কম খরচে গ্যাস পাইপ লাইন (CM Gas Meet)
কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখলেন কাউন্সিলর তপন দাশগুপ্ত। কলকাতা পুরসভার বেশ কিছু অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে রান্না সম্পূর্ণ করার ব্যবস্থা চালু আছে। এই কাজে উদ্যোগী হয়েছে বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশন(BGSL)। কম খরচে অনেক সুবিধা জনক এই পদ্ধতি কলকাতার বিভিন্ন ওয়ার্ডে চালু হলে আখেরে শহর কলকাতার মানুষ উপকৃত হবে।
আরও পড়ুন: Saree Snowboarding: ‘Saree not sorry’: শাড়ি পরে কীভাবে তাক লাগালেন ২ তরুণী?
প্রস্তাব গ্রহণ করা হয়েছে (CM Gas Meet)
উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান কম খরচে গ্যাস পাইপ লাইন চালু করার লক্ষ্যে ইতিমধ্যে”বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের” সঙ্গে কলকাতা পুরসভা আলাপ আলোচনা করেছে। এ বিষয়ে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও গ্রহণ করা হয়েছে। পাইপ লাইনের কাজ শুরু করার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। BGCL এর পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য কলকাতা পুরসভার কাছে জমা দেয়নি। তাই বিষয়টি খোঁজখবর নিয়ে তাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানালেন মেয়র ফিরহাদ হাকিম।



