Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভবানীপুরে ভোটার তালিকার খসড়া প্রকাশকে (CM Mamata Banerjee) কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তৎপরতা শুরু হল রাজ্যে। শুক্রবার ভবানীপুরের আটজন কাউন্সিলর এবং সংশ্লিষ্ট বিএলএ-টু (BLA-2)-দের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া ভোটার তালিকায় বিপুল সংখ্যক নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্পষ্ট বার্তা দেন-যাঁদের নাম বৈধভাবে তালিকায় থাকার কথা, তাঁদের পাশে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে দাঁড়াতে হবে।
৪৫ হাজার ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ (CM Mamata Banerjee)
সূত্রের খবর, শুধুমাত্র ভবানীপুর এলাকাতেই প্রায় ৪৫ হাজার (CM Mamata Banerjee) ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিস্থিতিতে কাউন্সিলর ও বুথ স্তরের কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রত্যেকটি বাদ পড়া নাম খতিয়ে দেখতে হবে এবং যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের নাম ফের তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। হিয়ারিং-এর সময় ভোটারদের পাশে থেকে সমস্ত নথিপত্র জোগাড় করে দেওয়ার কথাও বলা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

দ্রুত বৈঠক ডাকার সিদ্ধান্ত (CM Mamata Banerjee)
উল্লেখযোগ্যভাবে, এদিনই রাজ্যজুড়ে ভোটার তালিকার (CM Mamata Banerjee) খসড়া প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেই বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নিজের বুথ-মিত্র ইনস্টিটিউশন (২৬০ নম্বর বুথ)-এও ১২৭ জন ভোটারের নাম খসড়া তালিকায় নেই। তালিকা অনুযায়ী, এই ১২৭ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে, বাকিদের বেশিরভাগের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে তাঁদের খুঁজে পাওয়া যায়নি অথবা তাঁরা স্থায়ীভাবে অন্যত্র চলে গিয়েছেন। এই পরিস্থিতির পরই দ্রুত বৈঠক ডাকার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Aroop Biswas Resigns: যুবভারতী কেলেঙ্কারি বিতর্ক, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপের!
শাসক দলকে আক্রমণ
এদিকে, খসড়া তালিকা প্রকাশের পর শাসক দলকে আক্রমণ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিশেষ সংশোধনী প্রক্রিয়া (SIR)-এর পরে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান কার্যত কমে এসেছে। তিনি আরও মন্তব্য করেন, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও নাম বাদ যেতে পারে। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের যে ব্যবধান ছিল, তা বর্তমানে আর আগের মতো নেই। তাঁর দাবি, বাদ যাওয়া বিপুল সংখ্যক ভোটারের তথ্যই সেই চিত্র স্পষ্ট করছে।


