Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ পর্যবেক্ষকদের জন্য ১০ দফা নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন(Commission Rule)। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখতে এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্ব (Commission Rule)
কমিশন সূত্রে জানা গিয়েছে, সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার দায়িত্বে থাকবেন এই পর্যবেক্ষকেরা। বিশেষ করে স্পর্শকাতর ও অশান্তিপ্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলা হয়েছে।
নিয়মিত নজরদারি চালাতে হবে
নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের আগে এলাকায় পরিদর্শন, বুথভিত্তিক প্রস্তুতি খতিয়ে দেখা এবং ভোটের দিন নিয়মিত নজরদারি চালাতে হবে। কোনও অভিযোগ বা অনিয়মের খবর পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের যাতে কোনওরকম ভয় বা প্রভাব ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্বও দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের।
আইনশৃঙ্খলা বজায় রাখায় নজর (Commission Rule)
কমিশন আরও জানিয়েছে, ভোট পরবর্তী পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক থাকতে হবে। ভোটগণনা পর্যন্ত প্রতিটি ধাপে নজরদারি চালিয়ে যেতে হবে এবং প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট পাঠাতে হবে কমিশনের কাছে।
আরও পড়ুন: Modi Shyamasangeet: চৈত্র নবরাত্রির শুভেচ্ছা শ্যামা সঙ্গীতে, মোদির বাংলা প্রীতি নিয়ে নানা জল্পনা
১০ দফা বিধি (Commission Rule)
নির্বাচন কমিশনের এই ১০ দফা বিধিকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। কমিশনের দাবি, সম্পূর্ণ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ।



