Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
বিশেষ প্রতিবেদন: ত্রয়ণ চক্রবর্ত্তী, কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে প্রতিকুর বিতর্ক,অন্যদিকে আসন সমঝোতা নিয়ে শরিকি চাপ। এই মুহুর্তে কিছুটা চাপে কি আলিমুদ্দিন(CPIM Problem) ? বুধবার রাজ্য বামফ্রন্টের বৈঠকে শরিকদলগুলির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয় বামফ্রন্টকে অগ্রাধিকার দিয়েই ফ্রন্টের বাইরের দলগুলির সঙ্গে আসন বোঝাপড়া করুক সিপিআইএম। অন্যদিকে প্রতিকুর প্রসঙ্গে ধীরে চলো নীতিতে চলতে চাইছে মুজফ্ফর আহমেদ ভবন। তবে আশার কথা আরেক তরুন নেতা আইনজীবী সায়ন ব্যানার্জির দল বদলের জল্পনা আপাতত বন্ধ হল।
আগে বামফ্রন্ট,পরে বাইরের দল (CPIM Problem)
আগে বামফ্রন্ট,পরে ফ্রন্টের বাইরের দল নিয়ে ভাবা হোক। দোদুল্যমান কোনও ব্যক্তিগত বা দল সম্পর্কে সজাগ থাকুক আলিমুদ্দিন বামফ্রন্টের বৈঠকে এমনই বক্তব্য শরিকদের তরফে জানানো হয়েছে বলে সুত্রের খবর। বুধবার বামফ্রন্টের বৈঠকে শরিকি দলগুলিকে সিপিআইএমের তরফে জানানো হয়,প্রায় ৫-৬টি ছোট দল ও কিছু বিশেষ ব্যাক্তি বর্গের তরফে তাদের কাছে আসনের জন্য অনুরোধ করা হয়েছে।
কিরণময়ে তীব্র প্রতিবাদ
এর মধ্যে একদা ফ্রন্ট শরিক কিরণময় নন্দের স্যোসালিস্ট পার্টও রয়েছে। এই বিষয়ে শরিকদের তরফে তীব্র প্রতিবাদ করা হয়। তাদের বক্তব্য রাজ্যে পালাবদলের পরই কিরণময় নন্দ মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টির অঙ্গ হয়ে ওঠে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টির সুপ্রীমো অখিলেশের সখ্যতা কারুর অজানা নয়। কয়েকদিন আগে নব্বান্নে অখিলেশ যাদব যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন সেখানেও কিরণময় নন্দ ছিলেন। ফলে তার এখানকার শাখাকে আসন দেওয়া হলে ভুল বার্তা যেতে পারে। এই যুক্তি সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও মেনে নেন।
প্রতিকুরে ধীরে চলো নীতি (CPIM Problem)
অন্যদিকে প্রতিকুর রহমান প্রসঙ্গে ধীরে চলো নীতিতেই এগোতে চাইছে সিপিআইএম নেতৃত্ব। প্রতিকুর নিজে কী অবস্থান নেন তা দেখে নিয়েই তাঁর দেওয়া পদত্যাগ পত্র গৃহীত না করে বহিষ্কারের রাস্তাতেও যেতে পারে আলিমুদ্দিন এমনও মনে করছে রাজনৈতিক মহল। প্রতিকুর বাদে সৃজন ভট্টাচার্য ও সায়ন ব্যানার্জিও নাকি দলবদল করতে পারে বলে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে সায়ন কে-টিভি বাংলাকে স্পষ্ট জানিয়েছে বিজেপির তরফে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে একথা সত্য,কিন্তু তার কাছে সিপিআইএমের কোনও বিকল্প নেই।
আরও পড়ুন: WBCS Job: WBCS (EXECUTIVE) নিয়োগ ও পদোন্নতির নিয়মে আমূল সংশোধন: বিজ্ঞপ্তি জারি রাজ্যের
আলোচনার শেষ নেই (CPIM Problem)
সিপিআইএমের একাংশ রসিকতা করে বলছে,দল বিধানসভায় শূন্য,লোকসভায় রাজ্য থেকে শূন্য,এরপরও তাদের নিয়ে আলোচনার শেষ নেই। আবার উপরের একাংশের মতে এই ধরনের আলোচনা বিধানসভা নির্বাচনের আগে দলের ফোকাসকে তো নড়িয়ে দিচ্ছে। এতে নীচু তলার কর্মীদের মনোবলে যেমন ধাক্কা লাগছে,পাশাপাশি বিজেপি-তৃণমূল বিরোধী লড়াইয়ের মুল যে ইস্যু সেটা থেকেও দৃষ্টি ঘুরে যাচ্ছে। এই উভয় সঙ্কট অবস্থাকে কীভাবে ম্যানেজ করেন বিমান বসু, মহম্মদ সেলিম,সুজন চক্রবর্তীরা সেটাই দেখার।



