Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্যসচিবকে দিল্লিতে আবার তলব নির্বাচন কমিশনের। শুক্রবার বিকাল ৩ টের মধ্যে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে কমিশন বাখ্যা দিতে বলেছে(CS Summon)।
আগের মুখ্যসচিবকে তলব (CS Summon)
গত আগস্টে ভূতুড়ে ভোটারের নাম ভোটার তালিকায় তোলা নিয়ে রুইপুর পূর্বের ERO দেবোত্তম দত্ত চৌধুরী, তথাকত মণ্ডল এবং ময়না বিধানসভার ERO বিপ্লব সরকার ও সুদীপ্ত দাসের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিল কমিশন। চিঠি দেওয়ার পরেও রাজ্য প্রশাসনের তরফে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই এই তলব। এই নিয়ে তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কমিশনের ফুল বেঞ্চ।
আরও পড়ুন: SIR Officer: SIR-এ গ্রুপ বি আধিকারিক নিয়ে ধোঁয়াশা: ৮৮০৫ জনের বদলে রিপোর্ট প্রায় ৬ হাজারের
দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব (CS Summon)
মনোজ পন্ঙের পর এবার রাজ্যের নতুন মুখ্যসচিবকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ফোন করে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যসচিব।



