Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ায় এখন শশাকেই বলা হচ্ছে ‘নতুন সোনা’ (Cucumber Price Surge)। সাধারণ এক সবজি রাতারাতি হয়ে উঠেছে মূল্যবৃদ্ধির প্রতীক। বাজারে হু হু করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, আর তার জ্বলন্ত উদাহরণ শশা। কয়েক মাস আগেও যে দামে মিলত, এখন তার প্রায় দ্বিগুণ গুনতে হচ্ছে ক্রেতাদের। জানা যাচ্ছে, এক কেজি শশার দাম পৌঁছেছে প্রায় ৩০০ রুবেলে, যা ভারতীয় মুদ্রায় সাড়ে তিনশো টাকারও বেশি। কোথাও কোথাও আরও বেশি দর চাওয়া হচ্ছে। পরিস্থিতি এমন যে, অনেক ক্ষেত্রে মাংসের চেয়েও দামি হয়ে উঠেছে এই সবুজ সবজি।
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ (Cucumber Price Surge)
অর্থনৈতিক চাপে জর্জরিত সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় (Cucumber Price Surge) ক্ষোভ প্রকাশ করছেন। প্রশ্ন উঠছে, কেন এমন অগ্নিমূল্য? বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবই এর অন্যতম কারণ। প্রায় চার বছর ধরে সামরিক খাতে বিপুল ব্যয় হচ্ছে। ফলে অসামরিক ক্ষেত্রের উপর চাপ বাড়ছে। আগে সরকার যে হারে ভর্তুকি দিত, এখন তা সম্ভব হচ্ছে না। উপরন্তু ভ্যাট বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রাশিয়ার কড়া শীত (Cucumber Price Surge)
এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার কড়া শীত। চাষাবাদ ও সরবরাহে বাধা পড়ায় বাজারে পণ্যের ঘাটতি তৈরি হচ্ছে। একাধিক কারণ মিলিয়ে মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছেন নাগরিকরা। যদিও সাইবেরিয়ার কিছু এলাকায় পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল বলে জানা গেছে, দেশের অধিকাংশ জায়গাতেই ছবিটা উদ্বেগজনক।

আরও পড়ুন: Horoscope Today: শিব যোগে শুভ ফল, সিদ্ধ যোগে কার ভাগ্য খুলবে?
এই পরিস্থিতিতে কিছু সংবাদপত্র পাঠকদের বিনামূল্যে বীজ দিচ্ছে, যাতে মানুষ বাড়িতে সবজি চাষ করে খরচ কমাতে পারেন। অন্যদিকে বিরোধীরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সরকারের সমালোচনায় সরব হয়েছে। দ্রুত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে নানা মহল থেকে।


