Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: এবার গঙ্গা সরেজমিনে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। গঙ্গাপাড়ের গ্রামীণ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও মৎস্যজীবীদের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে নতুন কর্মসূচি রাজ্যপালের। শুক্রবার, রাজভবন থেকে শুরু হচ্ছে এই ‘জল তরঙ্গ’ নামক বিশেষ পরিদর্শন।
বোটে চড়ে গঙ্গা-পরিদর্শন রাজ্যপালের (CV Ananda Bose)
রাজ্যপাল সিভি আনন্দ বোস ৩ বছরের কার্যকাল পূর্তির উপলক্ষে এই উদ্যোগ। বোটে চড়ে গঙ্গা সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন রাজ্যপাল। গঙ্গাপাড়ের সংলগ্ন গ্রামীণ অঞ্চল এবং মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রা কেমন চলছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন রাজ্যপাল। সরাসরি কথা বলবেন স্থানীয় গ্রামীণ মানুষ ও মৎস্যজীবীদের সঙ্গে। ২১ নভেম্বর, শুক্রবার রাজভবন থেকে শুরু হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিশেষ কর্মসূচি ‘জল তরঙ্গ’।
আরও পড়ুন:Half Marathan: কলকাতা পুলিশের হাফ ম্যারাথন:আনুষ্ঠানিক ঘোষণা, লোগো উন্মোচন
রাজভবন সূত্রে খবর, এই ‘জল তরঙ্গ’ কর্মসূচি শুরু হবে শুক্রবার সকাল ৯টায় এবং চলবে বিকেল ৪টে পর্যন্ত। এই কর্মসূচির মূল লক্ষ্য হল, রাজ্যের প্রাণপ্রবাহ গঙ্গার দুই পাড়ে বসবাসকারী গ্রামীণ মানুষ এবং প্রধানত মৎস্যজীবী সম্প্রদায়ের সমস্যা ও চাহিদাগুলি খুঁটিয়ে দেখা এবং তাদের জীবনযাত্রার মান সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) নিজে বোটে চড়ে গঙ্গাপাড়ের এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামী ২৩ নভেম্বর রাজ্যপালের তিন বছর পূর্তি অনুষ্ঠান। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজভবনে ১০০ জন যুগলের গণবিবাহের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: Weather Update: হঠাৎ উষ্ণতা বাড়ল কেন? শীত কি সত্যিই পিছিয়ে পড়ছে?
‘জল তরঙ্গ’ কর্মসূচি জনকল্যাণমূলক পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) কেবল প্রথাগত দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর যে বার্তা দিয়েছেন, এই কর্মসূচি তারই প্রতিফলন। গঙ্গা এবং গঙ্গানির্ভর অর্থনীতি ও সমাজকে কাছ থেকে বুঝতে পারার এই সুযোগকে স্থানীয় মানুষজনও স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। এই কর্মসূচি রাজ্য-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছে ওয়ালি মহল।


