Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাবে এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি বঙ্গের আকাশ (Cyclone Mantha Weather Update)। সমুদ্র থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি অন্তত শনিবার পর্যন্ত বজায় থাকবে।
এখনও মেঘলা, বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত (Cyclone Mantha Weather Update)
আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা, বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ও বীরভূমে মেঘলা আকাশ থাকবে। দুপুর পর্যন্ত বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দুপুর পর্যন্ত কলকাতায়ও আকাশ থাকবে মেঘলা, মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।রবিবার থেকে পরিস্থিতির উন্নতি: রবিবার থেকে দক্ষিণবঙ্গে মেঘ কেটে রোদের দেখা মিলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলীয় বাষ্পের পরিমাণ কমে গিয়ে আর্দ্রতা হ্রাস পাবে। বাতাস শুষ্ক হলে রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে।
উত্তরের আকাশে ভারী বৃষ্টির সতর্কতা (Cyclone Mantha Weather Update)
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর ও মালদা জেলাতেও দুপুর পর্যন্ত বৃষ্টি চলবে, তারপর বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। রবিবার থেকে উন্নতি: দুপুরের পর থেকে আবহাওয়া ক্রমশ উন্নতির দিকে যাবে। রবিবার থেকে বৃষ্টিপাত কমে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা প্রবল।

শীতের আভাস মিলবে মঙ্গলবার থেকে (Cyclone Mantha Weather Update)
‘মান্থা’ ঘূর্ণিঝড়ের প্রভাবে জলীয় বাষ্পের আধিক্যে শীতের আগমন বিলম্বিত হয়েছে। তবে হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে বাতাসে আর্দ্রতা কমে যাবে, ফলে আবহাওয়া হবে শুষ্ক। ভোরবেলায় কুয়াশা দেখা দিতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে, বিশেষত দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে বুধবার থেকে শীতের আমেজ দেখা দেবে। রাতের তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন: West Midnapore Patchitra: একটা গোটা গ্রামই যদি হয় ক্যানভাস! তবে শিল্প কখনও থামে?
আবহাওয়ার সামগ্রিক চিত্র কেমন?
দিনের তাপমাত্রায় আপাতত উল্লেখযোগ্য পরিবর্তন নেই। নভেম্বরের পয়লা দিনেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে শীতের লেশমাত্র নেই। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামার সম্ভাবনা প্রবল।



