Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দাদামনি( Dadamoni) ধারাবাহিকে উপস্থিত থাকতে পারছেন না সেজো বোন রাণী। কি হয়েছে রাণীর( Rani) সাথে? কেন উপস্থিত থাকতে পারছেন না শুটিং ফ্লোরে?

দাদামনি ও তাঁর চার বোনের সম্পর্ক (Dadamoni)
কিছু মাস আগেই শুরু হয়েছে জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক দাদামনি ( Dadamoni) । এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রতীক ( Pratik) । হিরোইনের চরিত্রে প্রথমবার ধারাবাহিকের পর্দায় অভিনয় করছেন অনুষ্কা চক্রবর্তী ( Anushka Chakrabarty) । এই গল্পের মূল বিষয়বস্তু দাদামনি ও তাঁর চার বোনের সম্পর্ককে ঘিরে। পর্দায় অভিনয়ের সাথে সাথেই প্রতীক হয়ে উঠেছেন চার বোনের বাস্তবের দাদামনি ( Dadamoni) ।

চার বোনের সম্পর্ক (Dadamoni)
চার বোনের মধ্যে বড় বোনের চরিত্রে অভিনয় করছেন উজানী ( Ujani) । মেজ বোনের চরিত্র দেখা যাচ্ছে শুভাংশীকে ( Shuvangshee) , সেজো ও ছোট বনের চরিত্রে অভিনয় করছেন সুচন্দ্রা ( Suchandra) ও কৃতিকা ( Kritika) । অল্প দিনে এই চার বোন পর্দায় অভিনয় সাথে সাথে বাস্তব জীবনে চার বোন হয়ে উঠেছেন। চার বোনের অফ স্ক্রিন কেমিস্ট্রি থেকে খুনসুটি দেখতে দর্শক ভীষণ পছন্দ করেন। হঠাৎ এই চার বোনের মন ভীষণই খারাপ। পুজোর পর শুটিং শুরু হলে, শুটিং সেটে উপস্থিত নেই চারজনের মধ্যে একজন। এই কারনে মন খারাপ বাকি তিনজনের।
শুটিংয়ে অনুপস্থিত (Dadamoni)
পুজোর পর শুটিং সেটে দেখা যাচ্ছেনা দাদামনির সেজো বোন রাণী অর্থাৎ সুচন্দ্রাকে ( Suchandra) । রাণীর উপর দাদামনির পরিবারের সমস্ত দায়িত্ব থাকে। রান্নাবান্না থেকে শুরু করে পরিবারকে সামলানোর গুরু দায়িত্ব থাকে তাঁর উপরেই। এক কথায় তাঁকে পরিবারের সবাই দাদামনির ( Dadamoni) বাড়ির হোম মিনিস্টার বলে ডাকেন। অন ক্যামেরা পরিবারের সাথে যেমন বন্ডিং রাণীর অর্থাৎ সুচন্দ্রার অফ ক্যামেরাও ঠিক ততটাই ভালো সম্পর্ক সকলের সাথে। রাণীর ( Rani) অনুপস্থিতিতে মন খারাপ সকল কলাকুশলী থেকে টেকনিশিয়ানদের।
নেপথ্যের কারণ (Dadamoni)
পুজোর পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সুচন্দ্রা ( Suchandra) । তাঁর পেটে হঠাৎ কিছু সমস্যা দেখা দিয়েছে । সেই কারণেই বর্তমানে তিনি রেস্টে আছেন এবং পরিবারের সাথেই আছেন। বর্তমানে তাঁর বাবা-মায়ের সাথেই আছেন, অভিনেত্রীর ( Actress) সমস্ত খেয়াল রাখছেন তাঁর মা বাবা। পুজোর সময় বোনেদের সাথে ভিডিও কলে তার যোগাযোগ হয়েছিল এবং একসাথে পুজোতে না থাকতে পারায় মন খারাপের কথা জানিয়েছিলেন তিনি । শুটিং সেটের সকলে জানান , অভিনেত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে ধারাবাহিকে আবার ফিরে আসবেন।
আরও পড়ুন: Gold Rate Today: দীপাবলির আগেই তরতরিয়ে বাড়ল সোনার দাম!
সুচন্দ্রার আরোগ্য কামনা (Dadamoni)
সুচন্দ্রা রাণী চরিত্রের মাধ্যমে প্রথমবার ধারাবাহিকের জগতে পদার্পণ করেছেন। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম কাজ। প্রথম কাজেই এত সুন্দর একটি পরিবার পেয়ে তিনি ভীষণ আনন্দিত। এই পরিবারকে তিনি ভীষণই ভালবাসেন। অপরদিকে দাদামনি ( Dadamoni) পরিবারের সকল সদস্যও তাঁকে ভীষণ ভালোবাসেন এবং আগলে রাখেন। দাদামনির ছোট বোন কৃতিকা জানান , তিনি সেটে সব থেকে বেশি সুচন্দ্রাকে( Suchandra) মিস করছেন। সারাদিন সুচন্দ্রার সাথেই বদমাইশি খুনসুটি করে থাকেন শুটিংয়ের ফাঁকে। সেই কারণে ভীষণই মন খারাপ ছোট্ট কৃতিকার ( Kritika) । অপরদিকে শুভাংশী (shuvangshee) জানান , সুচন্দ্রা সেটে না থাকায় ভীষণই মন খারাপ তাঁর, তিনি সর্বদাই সুচন্দ্রার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে সুচন্দ্রা তাড়াতাড়ি শুটিং সেটে ফিরে আসেন। তাঁরা আবার চার বোনে একসাথে আগের মতো যেন মজা করতে পারেন। দাদামনির বড় বোন উজানী (Ujani) জানান” সুচন্দ্রার ( suchandra) শরীর খারাপ শুনে ভীষণই চিন্তিত ছিলেন তিনি। পুজোর পরেই শুটিং করতে এসে একসাথে সবাইকে না পেয়ে ভীষণ মন খারাপ তাঁর। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা অনুষ্কা ( Anushka) জানান “সুচন্দ্রা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরে আসবেন।”



