Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ (Daily Horoscope)। পঞ্জিকা অনুযায়ী বাংলা বছর ১৪৩২ চলছে। আজ দুপুর ১২টা ১২ মিনিট পর্যন্ত পৌষ শুক্লা তৃতীয়া তিথি থাকবে, এরপর শুরু হবে চতুর্থী। চাঁদ আজ মকর রাশিতে অবস্থান করছে এবং সূর্য রয়েছেন ধনু রাশিতে। আজ ব্যাঘাত যোগ ও হর্ষণা যোগের প্রভাব রয়েছে, সঙ্গে সারারাত শ্রবণা নক্ষত্র বিরাজমান। মঙ্গলবার হওয়ায় বজরংবলীর কৃপা বিশেষভাবে কার্যকর হতে পারে। ভোর ৬টা ১৩ মিনিটে সূর্যোদয় এবং বিকেল ৪টা ৫৮ মিনিটে সূর্যাস্ত হবে। আজ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হলেও, কয়েকটি রাশির জাতকদের সতর্ক থাকার প্রয়োজন।
মেষ রাশি (Daily Horoscope)
মেষ রাশির জাতকদের আজ আর্থিক পরিস্থিতি (Daily Horoscope) মোটের উপর অনুকূলে থাকবে। আগের কোনও পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সাহায্যে উপকৃত হতে পারেন। তবে পারিবারিক জীবনে কিছুটা অশান্তি দেখা দিতে পারে, বিশেষ করে দাম্পত্য সম্পর্ক নিয়ে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।

বৃষ রাশি (Daily Horoscope)
বৃষ রাশির জাতকদের আজ ব্যয় নিয়ন্ত্রণে রাখা (Daily Horoscope) প্রয়োজন। না ভেবে বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ খুলে দেবে। বাড়ি বা জমি সংক্রান্ত আইনি বিষয়ে জটিলতা বাড়তে পারে। রক্তচাপ সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন।
মিথুন রাশি (Daily Horoscope)
মিথুন রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে (Daily Horoscope) সাবধানতার দিন। ভুল বোঝাবুঝি বা অপবাদ মানসিক চাপ বাড়াতে পারে। চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে।
কর্কট রাশি (Daily Horoscope)
কর্কট রাশির জাতকদের প্রতিভা আজ স্বীকৃতি পেতে পারে, বিশেষত শিল্প ও সৃজনশীল পেশায় যুক্তদের জন্য দিনটি শুভ। অচেনা কারও সাহায্য লাভের যোগ রয়েছে। সিদ্ধান্তহীনতা কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন। তবে প্রতারণা থেকে সাবধান থাকুন। কর্মসূত্রে দূরযাত্রার সম্ভাবনাও রয়েছে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের আগুন বা দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা দরকার। নতুন বাড়ি বা সম্পত্তি নিয়ে পরিকল্পনা এগোতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ বাড়বে। দাম্পত্যে মতবিরোধ দেখা দিতে পারে এবং ভ্রমণে সমস্যার আশঙ্কা রয়েছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য আইনি জটিলতার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবা বা জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ঋণ নেওয়া এড়িয়ে চলাই ভালো।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের আয় বৃদ্ধির যোগ রয়েছে, বিশেষ করে আইনি পেশায় যুক্তদের জন্য দিনটি শুভ। তবে কিডনি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। চাকরির কারণে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।


