Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভাতের সঙ্গে ডাল বা লুচি / (Dal Recipe) রুটির সঙ্গে ডাল ভারতীয়দের পরিবারে খুব সাধারণ খাদ্য। কিন্তু অনেকের কাছেই এই সাধারণ ডাল রান্না করাটাও খুব কঠিন কাজ। হয় ফোড়ন ঠিক হয়না, নয়তো ডাল সেদ্ধ হয়না। অনেকে আবার জানেনই না ডাল রান্না করতে হয় কি করে! সেইসব সমস্যার সমাধান রইল আজ এখানে। খুব সহজ পদ্ধতিতে জানুন ডাল রান্নার রেসিপি!
১. ভাজা মুগ ডাল (Dal Recipe)
উপকরণ: (Dal Recipe)
- ১ কাপ মুগ ডাল
- ১ চা চামচ আদা কুচি
- ২টি কাঁচা লঙ্কা
- ১টি তেজপাতা
- ১ চা চামচ ঘি
- নুন ও চিনি স্বাদমতো
প্রণালী:
মুগ ডাল শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা (Dal Recipe) সোনালি হয়ে সুগন্ধ বেরোয়। তারপর ধুয়ে জল, নুন ও আদা দিয়ে সেদ্ধ করতে হবে। আলাদা করে ঘিয়ে তেজপাতা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালে মিশিয়ে দিতে হবে। পরিবেশন করার আগে সামান্য চিনি দিন। ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এছাড়া লুচির সঙ্গেও দারুণ লাগবে।
২. ছোলার ডাল (Dal Recipe)
উপকরণ:
- ১ কাপ ছোলা ডাল
- ১ চা চামচ আদা বাটা
- ১/৪ কাপ নারকেল কুচি বা ভাজা নারকেল
- ১ চা চামচ জিরে
- ১টি তেজপাতা
- ২টি শুকনো লঙ্কা
- সর্ষের তেল ও ঘি
- নুন ও চিনি স্বাদমতো
প্রণালী:
ছোলার ডাল অল্প সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল ও সামান্য ঘি দিয়ে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ও আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর ডাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চিনি ও নুন মিশিয়ে শেষে ভাজা নারকেল দিন। লুচির সঙ্গে পরিবেশন করুন।
৩. মসুর ডাল
উপকরণ:
- ১ কাপ মসুর ডাল
- ১টি পেঁয়াজ কুচি
- ১টি টমেটো কুচি
- ২টি কাঁচা লঙ্কা
- ১/২ চা চামচ হলুদ
- সর্ষের তেল
- নুন
প্রণালী:
ডাল সেদ্ধ করে নিতে হবে হলুদ ও নুন দিয়ে। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেলে পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ ডাল দিয়ে ফুটিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
৪. তেতো ডাল (মুগ ডাল ও করলা)
উপকরণ:
- ১ কাপ মুগ ডাল
- ১-২টি করলা (পাতলা কাটা)
- ১টি তেজপাতা
- সর্ষের তেল
- নুন ও হলুদ
প্রণালী:
করলা সর্ষের তেলে ভেজে তুলে রাখতে হবে। ডাল আলাদা করে সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ ডাল মিশিয়ে ফোটাতে হবে। শেষে ভাজা করলা উপরে ছড়িয়ে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে উপযুক্ত।
আরও পড়ুন: Cycling Benefits: ওজন ঝরাতে চান? সাইকেল চালালেই হবে সমাধান!
৫. মটর ডাল
উপকরণ:
- ১ কাপ মটর ডাল
- ১ চা চামচ আদা বাটা
- ১টি তেজপাতা
- ১ চা চামচ জিরে
- ঘি বা সর্ষের তেল
- নুন ও চিনি

প্রণালী:
মটর ডাল সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে ঘি দিয়ে জিরে, তেজপাতা ও আদা বাটা দিয়ে নেড়ে ডাল মিশিয়ে দিতে হবে। স্বাদমতো চিনি ও নুন মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।


