Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাটিং অর্ডারে বারবার বদল নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার এবং ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার (Dale Steyn)।
বারবার কেন ব্যাটিং অর্ডারে বদল? (Dale Steyn)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে লজ্জার হারের পর গম্ভীর নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলের হাল ফেরান রোহিত-বিরাট। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে আবার ধাক্কা খায় দল। আর তারপরেই টিম ইন্ডিয়ার টপ অর্ডারে অহেতুক বদল নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন ও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য রবিন উথাপ্পা (Dale Steyn)।
ডেল স্টেইন বলেছেন, ‘‘মুল্লানপুরে তিন নম্বরে স্কাইয়ের বদলে অক্ষরকে কেন পাঠানো হল, আমি বুঝিনি। যদি অভিষেক আগে আউট হতো, তা হলে অক্ষরকে পাঠানো মানে রাইট-লেফ্ট কম্বিনেশনের ব্যাপারটা একটা যুক্তি হতে পারত। কিন্তু শুভমন আউট হওয়ার পরে তিনে অক্ষর মানে দু’জনই বাঁ হাতি। ভারতের টিম ম্যানেজমেন্ট কি আশা করেছিল, ক্রিজে গিয়েই সব বদলে দেবে অক্ষর?’ সঙ্গে স্টেইন আরও যোগ করছেন, ‘আপনি এক্সপেরিমেন্ট করতেই পারেন, কিন্তু সে জন্য টিমের ক্ষতি হয়ে গেলে আঙুল অবশ্যই আপনার দিকে উঠবে।’ আবার রবিন উত্থাপ্পার বক্তব্য, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে টপ অর্ডারে প্রথম তিন ব্যাটারকে কখনওই বদল করা উচিত নয়। সেটা টিমের ব্যালান্সকেই নড়বড়ে করে দেয়। স্কাই কেন তিন নম্বরে যাবে না, সেটা অবশ্যই প্রশ্ন (Dale Steyn)।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ভারতের হাতে রয়েছে আটটি ম্যাচ। এই সিরিজে বাকি আছে তিনটি ম্যাচ, এরপর জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ। তবে তার আগে ভারতের জন্য চিন্তার কারণ শুভমন গিল ও সূর্যকুমারের ফর্ম। সূর্যকুমার দীর্ঘদিন রান পাচ্ছেন না আর অন্যদিকে চোট সরিয়ে দলে ফায়ার প্রথম দুই ম্যাচে গিল ব্যর্থ হয়েছেন। এই সময় প্রশ্ন উঠতে শুরু করেছে যে বারবার রান না পেলেও দলে সুযোগ পাচ্ছেন কিন্তু ভাল পারফর্ম করেও দলের বাইরে থাকতে হচ্ছে সঞ্জু স্যামসনকে।

আরও পড়ুন: Indigo Compensation: উড়ান বাতিলে স্বস্তি, রিফান্ড দেবে ইন্ডিগো!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ হারের পর সূর্যকুমারকে বলতে হয়েছে, ‘প্রতি আঁচে অভিষেক রান করবেন না। শুভমন বা আমার ক্রিজে থাকা উচিত ছিল।’ সহকারী কোচ টেন দুশখাতের ব্যাখ্যা, ‘কটকে ব্যাটারদের উপরে নির্দেশ ছিল, শুরুতেই চালানোর। সেটা করতে গিয়ে শুভমন উইকেট দেয়। মুল্লানপুরে প্রথমেই একটা ভালো ডেলিভারি পড়ে যায়। ফর্মে না থাকলে এরকম হতেই পারে। তবে শুভমন যে ক্লাসের প্লেয়ার, দ্রুত রানে ফিরবে।’ সঙ্গে মনে করিয়ে দিয়েছেন শুভমনের আইপিএল রেকর্ড, ‘আইপিএলে শুভমন কিন্তু ৬০০-৭০০ রান করেছে।’ তবে তিঁনি সূর্যর উপর যে দল ভরসা রাখছে সেও কথাও জানিয়েছেন (Dale Steyn)।


